রাজস্থানের বিরুদ্ধে নামছে চেন্নাই, এই ঘরের মাঠের সুবিধা কি নিতে পারবে ধোনির দল! পড়ুন ম্যাচ প্রিভিউ
চেন্নাইয়ে কাবেরী বিতর্ক হওয়ায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সরে গিয়েছে সিএসকে ম্যাচ। এবার থেকে বাকী হোম ম্যাচগুলি সেখানেই খেলবে চেন্নাই।
চেন্নাইয়ে কাবেরী বিতর্ক হওয়ায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সরে গিয়েছে সিএসকে ম্যাচ। এবার থেকে বাকী হোম ম্যাচগুলি সেখানেই খেলবে চেন্নাই। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে নতুন মাঠে নামছে চেন্নাই। তিন ম্যাচে ২টিতে জিতেছে ধোনির দল। তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করে মাত্র ৪ রানে ম্য়াচ হারে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনি অনবদ্য ৭৯ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে পরাজিত হতে হয়েছে।

তবে সেজন্য চেন্নাইয়ের আত্মবিশ্বাসে খামতি নেই। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে রয়েছে সিএসকে। এদিকে রাজস্থান চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে।
অজিঙ্ক রাহানের দল প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে হেরে গেলেও দিল্লি ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পরপর জিতেছিল। তবে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছে। নাইটরা ব্যাটে-বলে অনবদ্য খেলে রয়্যালসদের হারিয়ে দিয়েছে।
চেন্নাই দলে ব্য়াটে-বলে অভিজ্ঞ একাধিক ম্যাচ উইনার রয়েছেন। ওপেনিংয়ে অম্বাতি রায়াডু ও শ্যেন ওয়াটসন, মিডল অর্ডারে মুরলী বিজয়, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, স্যাম বিলিংসরা রয়েছেন। বোলিংয়েও ইমরান তাহির, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা রয়েছেন। ফলে চেন্নাই যথেষ্ট ব্যালাল্সড দল। এছাড়া অধিনায়ক ধোনি তো রয়েইছেন।
রাজস্থান দলের দুটি ম্যাচ খারাপ গেলেও অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, জোস বাটলার, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠীর মতো ভালো ব্যাটসম্যান রয়েছেন। এছাড়াও বোলিং বিভাগে জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, বেন লাফলিন রয়েছেন। বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও ব্যাটিং দিয়ে তা পুষিয়ে দিতে পারে রাজস্থান। ইতিমধ্যে আরসিবি ম্যাচে ২১৭ রান তুলে তা প্রমাণ রয়েছে তাঁরা।
এই অবস্থায় রাজস্থানের ব্যাটিং বনাম চেন্নাইয়ের বোলিংয়ের লড়াই দেখা যেতে পারে পুনের স্টেডিয়ামে। কোন দল জেতে এখন সেটাই দেখার। যারা জিততে, প্রথম চারের দৌড়ে তাঁরা এগিয়ে যাবে।

সিএসকে দল
এমএস ধোনি (অধিনায়ক), ইমরান তাহির, স্য়াম বিলিংস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, নারায়ণ জগদীশন, সুরেশ রায়না, কেএম আসিফ, শার্দুল ঠাকুর, ধ্রুব শোরে, ফ্যাফ ডু প্লেসি, মনু কুমার, ডোয়েন ব্র্যাভো, ক্ষীতীশ শর্মা, চৈতন্য বিষ্ণোই, কর্ণ শর্মা, লুঙ্গি এনডিগি, কনিষ্ক শেঠ, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কেদার যাদব, মিচেল স্যান্টনার, মার্ক উড

রাজস্থান দল
অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী












Click it and Unblock the Notifications