১২৯ রানে শেষ দিল্লি, ইডেনে কেকেআর জিতল ৭১ রানে

দীনেশ কার্তিকের কলকাতার সামনে সবচেয়ে বড় বাধা গম্ভীরই। দুই দল কীভাবে একে অপরকে টেক্কা দেয় সেটাই এখন দেখার। ম্যাচের সমস্ত আপডেট জেনে নিন এখানে।

সাতবছর পরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন গৌতম গম্ভীর। এবার তিনি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। গম্ভীরের উপস্থিতির কারণেই এদিনের ম্যাচ আরও বেশি আকর্ষক হয়ে উঠেছে। তিনটি করে ম্যাচ খেলে একটি করে জিতেছে দিল্লি ও কলকাতা। ফলে লিগ টেবলের দৌড়ে থাকতে গেলে এদিনের ম্যাচ জিততেই হবে দুই দলকে। ইডেনের পিচ হাতের তালুর মতো চেনে গম্ভীর। দীনেশ কার্তিকের কলকাতার সামনে সবচেয়ে বড় বাধা গম্ভীরই। দুই দল কীভাবে একে অপরকে টেক্কা দেয় সেটাই এখন দেখার। ম্যাচের সমস্ত আপডেট জেনে নিন এখানে।

১২৯ রানে শেষ দিল্লি, ইডেনে কেকেআর জিতল ৭১ রানে

কেকেআর বনাম দিল্লি ম্যাচের সমস্ত লাইভ আপডেট

১৫তম ওভারে দিল্লি অলআউট ১২৯ রানে। কুলদীপ যাদবের বলে আউট ট্রেন্ট বোল্ট। কলকাতা জিতল ৭১ রানে।

১৪তম ওভারে মহম্মদ শামির উইকেট নিলেন নারিন। দিল্লির রান ১২৮/৯।

১৩ ওভার শেষে দিল্লির রান ১২৫/৮।

১২তম ওভারে সুনীল নারিনের ওভারে পড়ল ২ উইকেট। দিল্লি ১১৮/৮।

১২৯ রানে শেষ দিল্লির ইনিংস। কেকেআর জিতল ৭১ রানে।

ভয়ঙ্কর গ্লেন ম্যাক্সওেল ফিরে গেলেন ২২ বলে ৪৭ রান করে। দিল্লির ষষ্ঠ উইকেটের পতন। ১১৩ রানে।

১০ ওভার শেষে দিল্লির রান ৯৯/৫। ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

দিল্লির পঞ্চম উইকেটের পতন। ১ রানে আউট রাহুল তেওয়াটিয়া। দিল্লি ৯৭/৫।

নবম ওভারের পর দিল্লি ৯০/৪।

কুলদীপ যাদবের বলে আউট ঋষভ পন্থ। করলেন ২৬ বলে ৪৩ রান।

অষ্টম ওভারে টম কারানের বলে উঠল ১২ রান। দিল্লি ৮১ রান ৩ উইকেটে।

সাত ওভারে দিল্লি তুলল ৬৯ রান। ক্রিজে ঋষভ পন্থ ৩৮ ও ম্যাক্সওয়েল ১০ রানে ব্যাট করছেন।

ধীরে ধীরে সামলে উঠে আক্রমণে দিল্লি। ষষ্ঠ ওভারে উঠল ১১ রান। দিল্লি ৫৬/৩।

পঞ্চম ওভার শেষে দিল্লি তিন উইকেট হারিয়ে করেছে ৪৫ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও গ্লেন ম্যাক্সওয়েল।

চতুর্থ ওভারে রাসেলের বলে উঠল ১৪ রান। দিল্লি ৩৮/৩।

তৃতীয় ওভারের শেষ বলে শিবম মাভির বলে ৮ রানে আউট হলেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আন্দ্রে রাসেলের বলে ৪ রান করে আউট শ্রেয়স আইয়ার। দিল্লি ২ ওভারের শেষে ১৫/২।

প্রথম ওবার শেষে দিল্লি তুলল ৪ রান।

পীযূষ চাওলার বলে কার্তিক ১ রানে স্টাম্পড আউট করলেন জেসন রয়কে।

রান তাড়া করতে নামল দিল্লি। ক্রিজে জেসন রয় ও গৌতম গম্ভীর।

২০তম ওভারে উঠল মাত্র ১ রান। কলকাতা ২০০ রানে শেষ করল ৮ উইকেটের বিনিময়ে।

১৯ ওভার শেষে কলকাতা করল ১৯৯/৬।

১৮.৩ ওভারে ক্রিস মোরিসের বলে আউট নীতীশ রানা। করলেন ৩৫ বলে ৫৯ রান।

১৮ ওভার শেষে কলকাতা ১৮৮/৫।

ট্রেন্ট বোল্টের বলে আউট রাসেল। ১২ বলে করলেন ৪১ রান।

৩০ বলে অনবদ্য অর্ধশতরান করলেন নীতীশ রানা।

১৭তম ওভারে আবার বল করতে এলেন মহম্মদ শামি। এবার দিলেন ২০ রান। কলকাতা ১৭৭/৪।

১৬তম ওভারে উঠল ১২ রান। কলকাতা ১৫৭/৪।

মহম্মদ শামির এক ওভারে ২২ রান নিলেন রাসেল ও নীতীশ রানা। কলকাতা ১৫ ওভার শেষে ১৪৫/৪।

১৪ ওভার শেষে কলকাতা ১২৩/৪।

চতুর্থ উইকেটের পতন। ১৯ রান করে ক্রিস মোরিসের বলে আউট দীনেশ কার্তিক।

১৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের রান ৩ উইকেটে ১০৮ রান।

১২ ওভার শেষে কলকাতার তুলল ৩ উইকেটে ১০২ রান। ক্রিজে রয়েছেন নীতীশ রানা (২৭) ও দীনেশ কার্তিক (৭)।

১১.৪ বলে ১০১/৩ কলকাতা। ছক্কা মেরে দলকে শতরানে পৌঁছে দিলেন দীনেশ কার্তিক।

১১ ওভার শেষে ৩ উইকেটে ৯০ রান কেকেআর-এর।

১০.৫ ওভারে কলকাতার তৃতীয় উইকেটের পতন। মহম্মদ শামির বলে আউট ৩১ রানে ক্রিস লিন।

১০ ওভার শেষে কলকাতা করল ৮৫ রান ২ উইকেটের বিনিময়ে। নীতীশ রানা ২১ রানে ও ক্রিল সিন ২৮ রানে ব্যাট করছেন।

৯ ওভার শেষে কলকাতার রান ২ উইকেটে ৭১ রান। ক্রিস লিন ২৭ রান ও নীতীশ রানা ৮ রানে ক্রিজে রয়েছেন।

আট ওভারে কলকাতার রান ২ উইকেটে ৬৪ রান।

অষ্টম ওভারের তৃতীয় বলে শাহবাজ নাদিমের বলে ৩৫ রান করে আউট রবীন উথাপ্পা।

সপ্তম ওভারে উঠল ১০ রান কলকাতা ৬০/১।

ষষ্ঠ ওভারে উঠল ১৮ রান। কলকাতা ৫০/১।

পাঁচ ওভার শেষে কলকাতা ১ উইকেটে ৩২ রান।

চতুর্থ ওভার শেষে কেকেআর ১ উইকেটে ১৯ রান। ক্রিস লিন ১৫ রানে অপরাজিত।

তিন ওভার শেষে কলকাতা ১ উইকেটে ১২ রান।

তৃতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে ১ রানে আউট সুনীল নারিন।

দ্বিতীয় ওভার শেষে কলকাতা বিনা উইকেটে ৭ রান। ক্রিস মোরিসের বলে ছক্কা হাঁকালেন লিন।

প্রথম ওভারে কোনও রান হল না। ব্যাট করতে নেমেছেন ক্রিস লিন ও সুনীল নারিন।

টসে জিতলেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করবে কলকাতা।

The two teams are all geared up for their game tonight at the Eden Gardens#KKRvDD #VIVOIPL pic.twitter.com/MBvbspvTSf
— IndianPremierLeague (@IPL) April 16, 2018

সাড়ে সাতটায় নির্ধারিত সময় মেনে টস করতে নামবেন দুই অধিনায়ক গৌতম গম্ভীর ও দীনেশ কার্তিক।

Here's the Playing XI for #KKRvDD #VIVOIPL pic.twitter.com/nxybFiUWqP
— IndianPremierLeague (@IPL) April 16, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+