গম্ভীরের দিল্লির বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা, কোন পথে জয়ে ফিরবে নাইটরা, পড়ুন ম্যাচ প্রিভিউ

কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর এবার দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। চেনা ইডেনে এবার বিপক্ষ কলকাতার বিরুদ্ধে সোমবার তিনি নামবেন দিল্লি দল নিয়ে।

কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর এবার দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। চেনা ইডেনে এবার বিপক্ষ কলকাতার বিরুদ্ধে সোমবার তিনি নামবেন দিল্লি দল নিয়ে। এদিকে কলকাতারও নতুন দল, নতুন অধিনায়ক দীনেশ কার্তিক।

গম্ভীরের দিল্লির বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা

কেকেআর প্রথম তিন ম্যাচে মাত্র একটি জিতেছে। প্রথম ম্যাচ আরসিবি-র বিরুদ্ধে জেতার পরে চেন্নাই ও হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে। শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাটে-বলে পর্যুদস্ত হতে হয়েছে দীনেশ কার্তিককে।

এদিকে দিল্লি প্রথম দুটি ম্যাচে হারার পরে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জেসন রয়ের অনবদ্য ইনিংসে ভর করে ১৯৪ রান তাড়া করে জিতেছে গম্ভীরের দল। ফলে আত্মবিশ্বাস চূড়ায় রয়েছে ডেয়ারডেভিলসদের। অন্যদিকে কলকাতা পরপর দুটি ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে।

পেস বোলিং বিভাগে কেউ জ্বলে উঠতে পারেননি। মিচেল স্টার্ক ও কমলেশ নাগরকোটির চোট পেস বোলিং বিভাগকে দুর্বল করে দিয়েছে। একমাত্র ভরসার জায়গা তিন স্পিনার। কুলদীপ যাদব, সুনীল নারিন ও পীযূষ চাওলা। ঘরের মাঠে স্পিন অস্ত্রে দিল্লি বধ করতে পারে কিনা নাইটরা সেটাও দেখার।

ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পেতে হলে সুনীল নারিনকে ক্রিস লিনের সঙ্গে ওপেনে নামাক কেকেআর। মিডল অর্ডারে রবীন উথাপ্পা, নীতীশ রানা, কার্তিক ও রাসেল দায়িত্ব নিয়ে খেলুক। দিল্লিকে হারাতে পারলেই হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে কেকেআর।

দিল্লি দলে বেশ কয়েকজন মারকুটে ব্যাটসম্যান রয়েছেন। জেসন রয়, গ্লেন ম্যাক্সওেল, ঋষভ পন্থ, ক্রিস মোরিস ও সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীর। ফলে দিল্লিকে হালকাভাবে নিলে ভুগতে হবে কলকাতাকে।

কেকেআর দল

কেকেআর দল

দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, টম কুরান, ক্য়ামেরন দেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, মিচেল জনসন, কুলদীপ যাদব, ক্রিস লিন, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, জেভন সার্লেস, শিবম মাভি, শুভমান গিল, রিঙ্কু সিং, রবীন উথাপ্পা, বিনয় কুমার, আপূর্ব ওয়াংখেড়ে

দিল্লি দল

দিল্লি দল

গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ন ঘোষ, গুরকীরত মান সিং, শ্রেয়স আইয়ার, সন্দীপ লামিছানে, মনজ্যোত কালরা, গ্লেন ম্যাক্সওয়েল, অমিত মিশ্র, মহম্মদ শামি, ক্রিস মোরিস, কলিন মুনরো, শাহবাজ নাদিম, নমন ওঝা, ঋষভ পন্থ, হর্শল প্যাটেল, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, বিজয় শঙ্কর, পৃথ্বী শ, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+