ইডেন জয় হায়দরাবাদের, ৫ উইকেটে ম্যাচ জিতল উইলিয়ামসনের ছেলেরা

কার্তিকের ছেলেরা কি পারবে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনতে? জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

ইডেনে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদ ২টি ম্যাচ পরপর জিতে লিগ শীর্ষে রয়েছে। এদিকে কলকাতা প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে। এই অবস্থায় ফের ঘরের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই এদিন নামছে দীনেশ কার্তিকের দল। হায়দরাবাদের বোলিং-ব্যাটিং দুটোই শক্তিশালী। কলকাতার ব্যালান্সড দল হলেও পেস বোলিং বিভাগ একটু কমজোর হয়ে পড়েছে। এই অবস্থায় স্পিন বোলিংই প্রধান অস্ত্র হতে চলেছে। কার্তিকের ছেলেরা কি পারবে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনতে? জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

LIVE কেকেআর বনাম সানরাইজার্সের সমস্ত ম্যাচ আপডেট

কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের লাইভ আপডেট

১২টা ৩০ মিনিট : ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল হায়দরাবাদ।

১২টা ১৬ মিনিট : মিচেল জনসনের বলে ৪৪ বলে ৫০ রান করে আউট কেন উইলিয়ামসন। হায়দরাবাদ ১১৯/৫।

১২টা ১৪ মিনিট : ১৭ ওভার শেষে স্কোর ১১৮/৩। আর ১৮ বলে প্রয়োজন ২১ রান।

১২টা ১২ মিনিট : ৪৩ বলে অর্ধশতরান পূরণ করলেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন।

১২ টা ০৬ মিনিট : ২১ বলে ২৭ রান করে পীযূষ চাওলার বলে বোল্ড হয়ে ফিরলেন শাকিব আল হাসান।

রাত ১২ টা ০৩ মিনিট : ১৫ ওভার শেষে হায়দরাবাদ ১১২/৩। আর পাঁচ ওভারে জেতার জন্য চাই ২৭ রান।

১১টা ৫৩ মিনিট : ১৩ ওভার শেষে হায়দরাবাদ ৯৭ রান তুলেছে ৩ উইকেট হারিয়ে। ৭ ওভারে আর প্রয়োজন ৪২ রান।

১১টা ৪৬ মিনিট : ১১ ওভার শেষে হায়দরাবাদ ৭২/৩। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সানরাইজার্স।

১১টা ৪২ মিনিট : ১০ ওভার শেষে হায়দরাবাদ ৩ উইকেটে ৬২ রান তুলেছে। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন।

১১টা ৩৪ মিনিট : নবম ওভারের চতুর্থ বলে মনীশ পাণ্ডেকে ৪ রানে এলবিডব্লিউ করে ফেরালেন কুলদীপ যাদব।

১১টা ৩০ মিনিট : ৮ ওভার শেষে হায়দরাবাদ তুলেছে ২ উইকেটে ৫৩ রান।

১১টা ২৭ মিনিট : অনবদ্য বোলিং কুলদীপের। ৭ ওভার শেষে হায়দরাবাদ ৪৯/২।

১১টা ২৩ মিনিট : ছয় ওভার শেষে হায়দরাবাদ ২ উইকেট খুইয়ে করেছে ৪৬ রান।

১১টা ১৯ মিনিট : দ্বিতীয় উইকেটের পতন। নারিনের বলে আউট শিখর ধাওয়ান।

১১টা ১৪ মিনিট : ৪ ওভারে সানরাইজার্স ৩৫/১। ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন।

১১টা ১০ মিনিট : চতুর্থ ওভারের প্রথম বলে সুনীল নারিনের বলে ২৪ রানে আউট ঋদ্ধিমান সাহা।

১১টা ০৯ মিনিট : তৃতীয় ওভারে মিচেল জনসন দিলেন দিলেন ১৬ রান। হায়দরাবাদ ৩২ রান বিনা উইকেটে।

১১টা ৬ মিনিট : দ্বিতীয় ওভার শেষে হায়দরাবাদ বিনা উইকেটে ১৬ রান।

১১টা ৪ মিনিট : প্রথম ওভার শেষে হায়দরাবাদ ৬ রান তুলেছে।

১১টা : ব্যাট করতে নামল সানরাইজার্স হায়দরাবাদ।

১০টা ৪০ মিনিট : শেষ বলে আর একটি উইকেট পড়ল কলকাতার। ২০ ওভারে উঠল ১৩৮ রান ৮ উইকেটের বিনিময়ে।

১০ টা ৩৫ মিনিট : ১৯ ওভার শেষে কলকাতা ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে।

১০টা ৩২ মিনিট : ১৮.২ ওভারের মাথায় ভুবনেশ্বরের বলে কিপার ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ২৯ রানে ফিরলেন কার্তিক।

১০টা ২২ মিনিট : ৩ রান করে আউট শুভমান গিল। নামলেন আর এক অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার শিবম মাভি। কলকাতা ১৭ ওভার শেষে ১১৩/৬।

১০টা ১৪ মিনিট : ১৫ ওভার শেষে কলকাতা ১০৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন কার্তিক ও শুভমান গিল।

১০টা ১২ মিনিট : ১৪.২ ওভারে দলগতভাবে একশো রান পূর্ণ করল কেকেআর। চার মেরে একশোর গণ্ডী টপকে দিলেন দীনেশ কার্তিক।

১০টা ১০ মিনিট : ১৪ ওভার শেষে কলকাতা ৯৭/৫।

১০টা ০৪ মিনিট : পঞ্চম উইকেটের পতন। স্ট্যানলেকের বলে অনবদ্য ক্যাচ নিয়ে আন্দ্রে রাসেলকে ফেরালেন মনীশ পাণ্ডে।

৯টা ৫৮ মিনিট : শাকিব আল হাসানের অসাধারণ কট অ্যান্ড বোল্ডে ৪৯ রানে আউট ক্রিস লিন।

৯টা ৫৭ মিনিট : এই ওভারে উঠল মাত্র ৫ রান। ১২ ওভার শেষে কলকাতা ৮৬/৩।

৯টা ৫৩ মিনিট : ১১ ওভার শেষে কলকাতা ৮১/৩।

৯টা ৫১ মিনিট : কলকাতার তৃতীয় উইকেটের পতন। ৯ রানে আউট সুনীল নারিন।

৯টা ৪৬ মিনিট : দশ ওভার শেষে কলকাতার রান ৭০/২।

৯টা ৪০ মিনিট : ৯ ওভার শেষে কলকাতা ৫৯/২। ক্রিজে রয়েছেন সুনীল নারিন ও ক্রিস লিন।

৯টা ৩৫ মিনিট : ৮ ওভারে কলকাতা ৫৫/২।

৯টা ৩২ মিনিট : ১৮ রানে আউট নীতীশ রানা। বিলি স্ট্যানলেকের বলে অসাধারণ ক্যাচ নিলেন মনীশ পাণ্ডে।

৯টা ৩০ মিনিট : বৃষ্টি শেষে শুরু হল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। ক্রিজে লিন ও রানা।

৯টা ১৫ মিনিট : বৃষ্টি থেমেছে। সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। পুরো ওভার খেলা হবে।

UPDATE - Play set to resume at the Eden Gardens at 9.30 PM IST #KKRvSRH pic.twitter.com/X8hjIWzqxp
— IndianPremierLeague (@IPL) April 14, 2018

৮টা ৫৩ মিনিট : বৃষ্টিতে থমকে রয়েছে কলকাতা বনাম হায়দরাবাদের ম্যাচ।

Play at Kolkata has been suspended due to rain.#KKR are 52/1 in 7 overs. Stay tuned for further updates #KKRvSRH #VIVOIPL pic.twitter.com/rGdZjUICyf
— IndianPremierLeague (@IPL) April 14, 2018

৮টা ৩৩ মিনিট : ইডেনে নামল বৃষ্টি। আউটফিল্ড ও পিচ ঢাকা পড়েছে কভারে। থমকে রয়েছে ্ম্যাচ।

৮টা ৩২ মিনিট : ৭ ওভার শেষে কলকাতা করল ৫২/১ রান। লিন ৩১ ও নীতীশ রানা ১৮ রানে অপরাজিত।

৮টা ৩২ মিনিট : ৬.২ ওভারে কলকাতা ৫০/১।

৮টা ২৮ মিনিট : ৬ ওভার শেষে কলকাতা ৪৯/১। রশিদ খানের প্রথম ওভারে ১২ রান নিলেন নীতীশ রানা।

৮টা ২৪ মিনিট : ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছেন লিন (২৮*)। কেকেআর ৫ ওভার শেষে ৩৭/১।

৮টা ১৯ মিনিট : ৪ ওভার শেষে কলকাতা ২৩/১। রানা ৪ রানে ও লিন ১৪ রানে ব্যাট করছেন।

৮টা ১৪ মিনিট : তিন নম্বরে নামলেন নীতীশ রানা। কেকেআর ৩ ওভারে ২১/৩।

৮টা ১২ মিনিট : ভুবনেশ্বর কুমারের বলে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রবীন উথাপ্পা।

৮টা ০৮ মিনিট : দ্বিতীয় ওভার শেষে কলকাতা ১০/০।

রাত ৮টা ০৪ মিনিট : ওপেন করতে নামলেন না সুনীল নারিন। ওপেন করতে নামলেন রবীন উথাপ্পা ও ক্রিস লিন। প্রথম ওভারে কলকাতা ১ রান তুলেছে।

Match 10 - @SunRisers win the toss and elect to bowl first against the @KKRiders at Eden Gardens#KKRvSRH pic.twitter.com/bRAvZy6Bew
— IndianPremierLeague (@IPL) April 14, 2018

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট : টসে জিতল হায়দরাবাদ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিট : আইপিএলে অভিষেক হচ্ছে শুভমান গিল ও শিবম মাভির।

#Knights, @ShivamMavi23 & @RealShubmanGill are all set to make their @IPL debut against @SunRisers. 🙌#KKRvSRH #IPL2018 #KKRHaiTaiyaar pic.twitter.com/piZ0KUvrF4
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2018

সন্ধ্যা ৭টা ১৫ মিনিট : সন্ধ্যা সাড়ে ৭টায় টস করতে নামবেন দুই অধিনায়ক দীনেশ কার্তিক ও কেন উইলিয়ামসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+