গ্রুপ শীর্ষে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে কঠিন লড়াইয়ে কলকাতা, পড়ুন ম্যাচ প্রিভিউ রিপোর্ট

ঘরের মাঠে ফের জয়ের সরণীতে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের ছেলেরা।

ঘরের মাঠে আরসিবি-কে হারিয়ে এই মরশুমের জয়যাত্রা শুরু হলেও চেন্নাইয়ে গিয়ে কলকাতা নাইট রাইডার্সকে হার হজম করতে হয়েছে। বোর্ডে দুশো রান তোলার পরও চেন্নাই ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছে অসাধারণ ব্যাটিং করে। শক্তিশালী কলকাতার বোলিং লাইন আপ কার্যত মুখ থুবড়ে পড়েছে।

হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে কঠিন লড়াইয়ে কলকাতা

তবে ঘরের মাঠে ফের জয়ের সরণীতে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের ছেলেরা। তাই হায়দরাবাদের বিরুদ্ধে সুনীল নারিন অথবা ক্রিস লিনের মধ্যে কাউকে একটা লম্বা ইনিংস খেলতে হবে। মিডল অর্ডারে দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা, নীতীশ রানা, আন্দ্রে রাসেলদের মধ্যে কোনও দুজনকে শেষ অবধি কলকাতাকে ব্যাট হাতে টানতে হবে। সবদিন শুরুতেই নারিন-লিন ধামাকা হবে না। ফলে মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে।

বোলিং বিভাগে কলকাতার স্পিনাররা ভালো করছেন। পেস বোলিংয়ে বিনয় কুমারের জায়গায় অন্য কাউকে কলকাতা সুযোগ দিতেই পারে। আন্দ্রে রাসেল ও টম কুরানকেও দায়িত্ব নিয়ে পেস বোলিং করতে হবে। স্লগ ওভারে বেশি রান দিলে ফের চেন্নাই ম্যাচের মতো অবস্থা হতে হবে।

এদিকে সানরাইজার্স হায়দাবাদের ব্যাটিং ও বোলিং দুটোই শক্তিশালী। অধিনায়ক কেন উইলিয়ামসন ভালো অধিনায়কত্ব করছেন। বাকী বিদেশিদের মধ্যে স্পিন বোলিং রশিদ খান একাই আগুন ছড়াচ্ছেন। এছাড়া সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মারা আগের ম্যাচে জ্বলে উঠেছেন। সঙ্গে রয়েছেন ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা। এখন দেখার কলকাতাকে ইডেনে উইলিয়ামসনের দল হারাতে পারে কিনা।

কেকেআর দল

কেকেআর দল

দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, টম কুরান, ক্যামেরন দেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, মিচেল জনসন, কুলদীপ যাদব, ক্রিস লিন, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, জেভন সার্লেস, শিবম মাভি, শুভমান গিল, রিঙ্কু সিং, রবীন উথাপ্পা, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখেড়ে

হায়দরাবাদ দল

হায়দরাবাদ দল

হায়দরাবাদ দল কেন উইলিয়ামসন, বিপুল শর্মা, রশিদ খান, শাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, বিকি ভুঁই, ক্রিস জর্ডন, খলিল আহমেদ, দীপক হুডা, সন্দীপ শর্মা, সচিন বেবি, শ্রীবৎস গোস্বামী, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, মেহদি হাসান, শিখর ধাওয়ান, মহম্মদ নবি, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, নটরাজন, মনীশ পাণ্ডে, সিদ্ধার্থ কউল, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+