মুম্বইয়ের বিরুদ্ধে ১৩ রানে হার কেকেআর-এর
মুম্বইয়ের মাঠে সম্মুখ সমরে নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বইয়ের মাঠে সম্মুখ সমরে নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স এবারে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে রোহিতের দল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে মুম্বই বরাবরই শক্ত গাঁট কলকাতার কাছে। দুই দলের জয়ের হিসাবে কেকেআর-এর চেয়ে অনেক এগিয়ে মুম্বই। এই ম্যাচে কী হয় সেটাই এখন দেখার।
ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে
২০ ওভার শেষে কলকাতা তুলল ৬ উইকেটে ১৬৮ রান। হারল ১৩ রানে।
১৯.২ ওভারের মাথায় ক্রুণালের বলে ৫ রানে আউট নারিন।
১৯ ওভার শেষে কেকেআর ৫ উইকেট হারিয়ে তুলল ১৫৯ রান। শেষ ওভারে জিততে প্রয়োজন ২৩ রান।
১৮ ওভার শেষে কেকেআর ১৪৫/৫। শেষ ১২ বলে প্রয়োজন ৩৭ রান।
১৭ ওভার শেষে কেকেআর তুলল ১৩৯/৫। ১৮ বলে জয়ের জন্য চাই ৪৩ রান।
১৬.৪ ওভারে জসপ্রীত বুমরাহ-র বলে আউট রাসেল। কলকাতা ১৩১/৫।
ময়াঙ্ক মারকাণ্ডের ওভারে উঠল মাত্র ৬ রান। কেকেআর ১৬ ওভার শেষে ১২৮/৪। শেষ ৪ ওভারে জেতার জন্য প্রয়োজন ৫৪ রান।
১৫তম ওভারে উঠল মাত্র ৪ রান। কেকেআর ১২২/৪। ক্রিজে রয়েছেন কার্তিক ও রাসেল। শেষ ৫ ওভারে প্রয়োজন ৬০ রান।
১৪ ওভারের পর কলকাতার চার ৪ উইকেট খুইয়ে ১১৮ রান।
১৩.৩ ওভারের মাথায় হার্দিক পান্ডিয়ার শর্ট বলে ৩১ রানে আউট নীতীশ রানা।
১৩ ওভার শেষে কেকেআর ১১৩/৩। নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
৩৫ বলে ৫৪ রান করে আউট উথাপ্পা।
৩২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রবীন উথাপ্পা। ১২তম ওভারে উঠল ১৬ রান। কলকাতা ১১১/২।
১১.৩ ওভারে একশো পূর্ণ করল কলকাতা নাইট রাইডার্স।
১১ ওভারের পর কলকাতা তুলল ২ উইকেটে ৯৫ রান। উথাপ্পা ৩৮ ও রানা ২৮ রানে ক্রিজে রয়েছেন। শেষ ৯ ওভারে চাই ৮৭ রান।
মুম্বইয়ের হয়ে দশম ওভার করলেন বেন কাটিং। দিলেন ৭ রান। কেকেআর ১০ ওভার শেষে ৯১/২।
৯ ওভার শেষে দীনেশ কার্তিকে দল করল ৮৪/২। শেষ বলে ক্রুণালকে চার মারলেন উথাপ্পা। শেষ ১১ ওভারে জেতার জন্য প্রয়োজন ৯৮ রান।
অষ্টম ওভারে ময়াঙ্ক মারকাণ্ডের বলে উঠল ১৭ রান। কেকেআর ৭৭/২।
৭ ওভার শেষে কলকাতা ৬০/২। ক্রুণালের ওভারে উঠল ১৩ রান। ক্রিজে রয়েছেন রবীন উথাপ্পা ও নীতীশ রানা।
৬.৩ ওভারে দলগত পঞ্চাশ রান পূর্ণ হল কলকাতার। ক্রুণাল পান্ডিয়াকে ছ্ক্কা হাঁকিয়ে কলকাতার ৫০ রান পূর্ণ করলেন রবীন উথাপ্পা।
ষষ্ঠ ওভারে অনবদ্য বল করলেন হার্দিক পান্ডিয়া। উঠল মাত্র ৩ রান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৪৭/২।
পঞ্চম ওভারে উঠল ১১ রান। কেকেআর ২ উইকেট হারিয়ে তুলল ৪৪ রান।
চার ওভারের পর কলকাতা তুলল ২ উইকেটে ৩৩ রান।
তৃতীয় ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়ার বলে আউট গিল। করলেন ৫ বলে ৭ রান।
নতুন ব্যাটসম্যান রবীন উথাপ্পা। ৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৮/১।
ম্যাকক্লেনেঘনের বলে ১৭ রানে আউট লিন। ২.৫ কলকাতা ২৮/১।
দ্বিতীয় ওভার বল করলেন জসপ্রীত বুমরাহ। ২ ওভার শেষে কেকেআর ১৫/০।
প্রথম ওভার করলেন মিচেল ম্যাকক্লেনেঘন। ১ ওভার কেকেআর ১ বিনা উইকেটে।
ইনিংস ব্রেকের পরে ব্যাট করতে নামল কলকাতা নাইট রাইডার্স। এদিন ইনিংস ওপেন করছেন ক্রিস লিন ও শুভমান গিল।
২০ তম ওভার নবাগত প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন ১১ রান। মুম্বই তুলল ১৮১/৪।
এই ওভারে নারিন দিলেন ১২ রান। মুম্বই ১৯ ওভার শেষে ১৭০/৪। ক্রিজে হার্দিক-ডুমিনি জুটি।
১৮তম ওভার করলেন মিচেল জনসন। দিলেন মাত্র ৭ রান। মুম্বই তুলল ১৫৮/৪।
১৭ ওভার শেষে মুম্বই ১৫১/৪।
ওভারের পঞ্চম বলে নারিনের স্পিনে বাউন্ডারি লাইনে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্রুণাল। করলেন ১১ বলে ১৪ রান।
১৬.৪ ওভারে দেড়শো রান পূর্ণ মুম্বইয়ের। ছক্কা হাঁকালেন ক্রুণাল পান্ডিয়া।
প্রসিদ্ধ কৃষ্ণ করলেন ১৬তম ওভার। উঠল ১১ রান। মুম্বই ৩ উইকেটে ১৪৩ রান।
১৫তম ওভারে উঠল মাত্র ৬ রান। মুম্বই ১৩২/৩। নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া।
১৪.২ ওভারে রাসেলের বলে ৫৯ রানে আউট সূর্যকুমার যাদব। মুম্বই ১২৭/৩।
১৪ ওভার শেষ। মুম্বই ইন্ডিয়ান্স করল ২ উইকেটে ১২৬ রান। এই ওভারে উঠল মাত্র ৪ রান। সূর্যকুমার ৫৯ ও হার্দিক ১১ রানে ব্যাট করছেন।
ইনিংসের ১৩তম ওভার করলেন পীযূষ চাওলা। এই ওভারে উঠল ১৩ রান। মুম্বই ২ উইকেট হারিয়ে ১২২ রান।
১২ ওভার শেষে মুম্বই করল ১০৯/২। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ক্রিজে রয়েছেন সূর্যকুমার।
১১ রানে নারিনের বলে আউট রোহিত শর্মা। ১১.৪ ওভারে মুম্বই ২ উইকেট হারিয়ে ১০৬ রান।
৩১ বলে অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। এই নিয়ে আইপিএলের পঞ্চম অর্ধশতরান সেরে ফেললেন তিনি।
১১ ওভারের পর মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১ উইকেটে ১০৩ রান। চাওলার এই ওভারে উঠল ৮ রান।
১০.৩ ওভারে বোর্ডে ১০০ রান তুলে ফেলল মুম্বই।
দশ ওভারের পর মুম্বইয়ের রান ১ উইকেটে ৯৫ রান। ব্যাট করতে নামলেন রোহিত শর্মা। ৪৮ রানে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব।
৯.২ ওভারে আন্দ্রে রাসেলের বলে ৪৩ রানে আউট এভিন লিউয়িস। মুম্বই ৯১/০।
নবম ওভারে উঠল ৭ রান। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৯/০।
বারবার বোলার বদল করেও উইকেট তুলতে ব্যর্থ কেকেআর। ৮ ওভারের পর মুম্বই ৮২/০।
সপ্তম ওভার করলেন কুলদীপ যাদব। ৭ ওভার শেষে মুম্বই তুলল বিনা উইকেটে ৬৬। যাদব ও লিউয়িস দুজনেই ৩৩ রান করে অপরাজিত রয়েছেন।
৬ ওভার শেষে মুম্বই ৫৬ রান। চাওলার ওভারে উঠল ১৪ রান।
ষষ্ঠ ওভার করতে হলেন পীযূষ চাওলা। প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার হাঁকিয়ে মুম্বইয়ের পঞ্চাশ রান পূর্ণ করলেন লিউয়িস।
৫ ওভার শেষে মুম্বই করল বিনা উইকেটে ৪২ রান। ২৪ রানে যাদব ও লিউয়িস ১৮ রানে ক্রিজে রয়েছেন।
চতুর্থ ওভার করলেন সুনীল নারিন। ৪ ওভার শেষে উঠল ৩২ বিনা উইকেটে। সূর্যকুমার যাদব ১৫ বলে ২২ রানে অপরাজিত। লিউয়িস ৯ বলে ১০ রানে ব্যাট করছেন।
তৃতীয় ওভার করলেন মিচেল জনসন। দিলেন ১৫ রান। ৩ ওভার শেষে মুম্বই ২৩/০।
দ্বিতীয় ওভার করছেন কেকেআর-এর হয়ে প্রথমবার খেলতে নামা প্রসিদ্ধ কৃষ্ণ। ২ ওভার শেষে মুম্বইয়ের রান বিনা উইকেটে ৮ রান।
প্রথম ওভারেই চমক। কেকেআর এর হয়ে বোলিং শুরু করলেন নীতীশ রানা। দিলেন মাত্র ১ রান।
ওয়াংখেড়ের মাঠে শুরু হল ্ম্যাচ। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামলেন সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস।
দুই দলের প্রথম একাদশে আজ কারা খেলছেন, দেখে নেওয়া যাক একনজরে।
Here's the Playing XI for #MIvKKR. pic.twitter.com/EoKnrXiT5h
— IndianPremierLeague (@IPL) May 6, 2018
#KKR Captain @DineshKarthik calls it right at the toss and elects to bowl first against #MumbaiIndians.#MIvKKR #VIVOIPL pic.twitter.com/pYWr6DSIsz
— IndianPremierLeague (@IPL) May 6, 2018
It's game time here at the Wankhede as the @mipaltan are all set to take on the @KKRiders.#MIvKKR #VIVOIPL pic.twitter.com/aPoJ1uVomY
— IndianPremierLeague (@IPL) May 6, 2018
Click it and Unblock the Notifications