ওয়াংখেড়েয় মুম্বই-পঞ্জাব ম্যাচে টসে কে জিতল, প্রথম একাদশে কারা সুযোগ পেলেন
ওয়াংখেড়ের মাঠে প্লে-অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাব। এদিন টসে জিতে পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়াংখেড়ের মাঠে প্লে-অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাব। পিচে বাউন্স রয়েছে। দুই দলের পুরো ৪০ ওভারই পিচ ব্যাটিংয়ের সবযোগী থাকবে। মুম্বইয়ে রাতের দিকে শিশির পড়ে। সেটা এই ম্যাচে নির্ণায়ক হতে পারে। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে জিততেই হবে মুম্বইকে। অন্যদিকে পঞ্জাবের এই ম্যাচ হারা মানে প্লে-অফ কঠিন করে ফেলা।

এদিন টসে জিতে পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বই জিততেও বোলিং নিত তা স্বীকার করে নিয়েছেন রোহিত শর্মা। দুই দলে কয়েকটি বদল হয়েছে। কয়েকজনকে পঞ্জাব ও মুম্বই দলে ফিরিয়ে নিয়েছে। আর কয়েকজন বাদ গিয়েছেন।
মুম্বই এর আগে এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছে। ফলে তাঁরা জানে কীভাবে এমন অবস্থা থেকে বেরোতে হয়। এদিকে পঞ্জাবও পরপর তিনটি ম্যাচ হেরেছে। অশ্বিন বলছেন, এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দিকে এগিয়ে যাবেন তাঁরা।
একনজরে দেখে নেওয়া যাক, কোন দল কেমন একাদশ সাজিয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="ht" dir="ltr">KXIP XI: L Rahul, C Gayle, A Finch, Y Singh, M Tiwary, MP Stoinis, A Patel, R Ashwin, M Sharma, A Tye, A Rajpoot</p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/996753879625879553?ref_src=twsrc%5Etfw">May 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="in" dir="ltr">MI XI: S Yadav, E Lewis, R Sharma, I Kishan, H Pandya, K Pandya, B Cutting, K Pollard, M McClenaghan, M Markande, J Bumrah</p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/996754492262666240?ref_src=twsrc%5Etfw">May 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications