দুরন্ত বোলিং উমেশদের, পঞ্জাবকে ৮৮ রানে মুড়িয়ে দিল ব্যাঙ্গালোর

টুর্নামেন্টের শেষ লগ্নে এসে দুরন্ত বোলিং করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বোলাররা।

টুর্নামেন্টের শেষ লগ্নে এসে দুরন্ত বোলিং করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বোলাররা। ক্রিস গেইল, কেএল রাহুল সমৃদ্ধ কিংস ইলেভেন পঞ্জাব ব্যাটিংকে মাত্র ৮৮ রানে মুড়িয়ে দিলেন আরসিবি বোলাররা। ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত বোলিং করলেন উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। আরসিবিকে জিততে হলে করতে হবে ২০ ওভারে ৮৯ রান।

দুরন্ত বোলিং উমেশদের, পঞ্জাবকে ৮৮ রানে মুড়িয়ে দিল আরসিবি

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পঞ্জাব। তবে ৪.৩ ওভারে ৩৬ রান উঠতে না উঠতেই ১৫ বলে ২১ রান করে আউট হন কেএল রাহুল। তারপরে উমেশ যাদবের বলে আউট হন ক্রিস গেইলও (১৮)।

এরপরে আর ম্যাচে ফিরতে পারেনি পঞ্জাব। একে একে করুণ নায়ার (১), মার্কাস স্টইনিস (২), ময়াঙ্ক আগরওয়াল (২), রবিচন্দ্রণ অশ্বিন(০), অ্যান্ড্রু টাই (০) সকলেই ফিরে যান।

মিডল অর্ডারে নেমে অ্যারন ফিঞ্চ ২৩ বলে ২৬ রান করেন। সবমিলিয়ে ৮৮ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব।

ব্যাঙ্গালোরের হয়ে উমেশ যাদব ২৩ রানে ৩ উইকেট নেন। মহম্মদ সিরাজ ১৭ রানে ১ উইকেট নেন। এছাড়া যুজবেন্দ্র চাহাল ৬ রান দিয়ে ১ উইকেট ও কলিন ডি গ্র্যান্ডহোম ৮ রান দিয়ে ১ উইকেট ও মইন আলি ১৩ রানে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+