রাহুলের দায়িত্বশীল ইনিংস রাজস্থানকে প্লে-অফ থেকে আরও দূরে ঠেলে দিল, ৬ উইকেটে জিতল পঞ্জাব

রাজস্থান রয়্যালসকে ১৫২ রানে আটকে রেখে ৮ বল বাকী থাকতে ম্যাচ বের করে নিল কিংস ইলেভেন পঞ্জাব।

রাজস্থান রয়্যালসকে ১৫২ রানে আটকে রেখে ৮ বল বাকী থাকতে ম্যাচ বের করে নিল কিংস ইলেভেন পঞ্জাব। ম্যাচ জিতে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে চলে গেল রবিচন্দ্রণ অশ্বিনের দল। এদিকে রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শেষেই থাকল। পঞ্জাবের হয়ে ৫৪ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেললেন কেএল রাহুল। ৮ বল বাকী থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব।

রাজস্থানকে প্লে-অফ থেকে আরও দূরে ঠেলে দিল পঞ্জাব

রান তাড়া করতে নেমে পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন বিধ্বংসী জুটি ক্রিস গেইল ও কেএল রাহুল। তবে এদিন গেইল ৮ রানে ফিরে যান তাড়াতাড়ি। বেন স্টোকসের বলে ২ রানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান ময়াঙ্ক আগরওয়ালও। করুণ নায়ারকে নিয়ে জুটি বাঁধেন রাহুল। করুণ ২৩ বলে ৩১ রান করে অনুরীত সিংয়ের বলে বোল্ড হন।

এরপরে অক্ষর প্যাটেল (৪) তাড়াতাড়ি ফিরে যান। এই সময়ে ম্যাচ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল পঞ্জাব। শেষদিকে ৪ ওভারে করতে হতো ৪৩ রান। এই অবস্থা থেকে ব্যাটিংয়ে গিয়ার বদলে ফেলেন কেএল রাহুল।জোফ্রা আর্চারের বলে ১৭তম ওভারে নেন ১৬ রান। ১৮ তম ওভারে উনাদকাটের বলে নেন ১৫ রান। ব্যস, ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে পঞ্জাব।

শেষ ২ ওভারে করতে হতো ১২ রান। রাহুল ৮ বল বাকী থাকতে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন। নিজে অপরাজিত থাকেন ৫৪ বলে ৮৪ রান করে।

এদিনের জয়ের ফলে পঞ্জাব ৯ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চলে গেল। চার নম্বরে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। লিগের প্রথম দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+