ইডেনের মাঠে জ্বলে উঠল কেকেআর মিডল অর্ডার, দিল্লির টার্গেট ২০১

দীনেশ কার্তিক, নীতীশ রানা, আন্দ্রে রাসেল সকলের যৌথ প্রচেষ্টায় ৯ উইকেট হারিয়ে ২০০ রান করল কলকাতা।

প্রথম তিন ম্যাচে একা আন্দ্রে রাসেল ছাড়া কেউ সেভাবে বড় রান করতে পারেননি বলে সমালোচনা শুরু হয়েছিল। তবে এদিন ইডেন ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সেই সমালোচনার জবাব দিল কেকেআর এর মিডল অর্ডার ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে একে একে জ্বলে উঠলেন প্রায় সব ব্যাটসম্যানই। রবীন উথাপ্পাকে দিয়ে শুরু হয়েছিল। তারপরে দীনেশ কার্তিক, নীতীশ রানা, আন্দ্রে রাসেল সকলের যৌথ প্রচেষ্টায় ৯ উইকেট হারিয়ে ২০০ রান করল কলকাতা। পাঞ্জাবকে জিততে হলে করতে হবে ২০১ রান।

ইডেনের মাঠে জ্বলে উঠল কেকেআর মিডল অর্ডার

এদিন দিল্লি টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওপেন করতে নামেন ক্রিস লিন ও সুনীল নারিন। তবে এদিনও নারিন ব্যাট হাতে ব্যর্থ হন। ১ রানে ফিরে যান ট্রেন্ট বোল্টের বলে। দ্বিতীয় উইকেটে খেলা ধরে নেন লিন ও রবীন উথাপ্পা।

উথাপ্পা ১৯ বলে ৩৫ করে ফেরেন। ক্রিস লিনও ২৯ বলে ৩১ রানে আউট হন মহম্মদ শামির বলে। এইসময়ে ফের মনে হচ্ছিল দিল্লি ম্যাচে ফিরে আসছে। তবে অন্যদিকে ভালো ব্যাট করছিলেন নীতীশ রানা। অধিনায়ক কার্তিক তাঁকে কিছুটা সঙ্গ দেন। তবে কার্তিক ১০ বলে ১৯ করে ফিরে গেলে ইডেনে ফের শুরু হয় রাসেল ঝড়।

রাসেল ১২ বলে করে ৪১ রান। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে তিনি যখন ফিরছেন, কলকাতার ততক্ষণে বড় রান করা নিশ্চিত হয়ে গিয়েছে। নীতীশ রানা অনবদ্য অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ৩৫ বলে ৫৯ রান করে ফেরেন রানা।

১৯ ওভারে কলকাতা ১৯৯ রান তুলে ফেলেছিল। শেষ ওভারে ওটে মাত্র ১ রান। পড়ে ২টি উইকেট। ফলে ৮ উইকেটে ২০০ রানে শেষ হয় কলকাতার ইনিংস। দিল্লিকে জিততে হলে করতে হবে ২০ ওভারে ২০১ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+