বিপর্যয় সামলে কলকাতাকে ১৬৯ রানে পৌঁছে দিলেন কার্তিক, রাসেলরা

অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল কেকেআর।

টসে হারা দিয়ে শুরু। তারপরে একেরপর এক উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এলিমিনেটর ম্যাচে অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল কেকেআর। কার্তিক ৫২ ও রাসেল ৪৯ রান করেছেন।

বিপর্যয় সামলে কলকাতাকে ১৬৯ রানে পৌঁছে দিলেন কার্তিক, রাসেলরা

এদিন ইনিংসের শুরুতেই প্রথম ওভারের দ্বিতীয় বলে কৃষ্ণাপ্পা গৌতমের স্পিনে ঘায়েল হয়ে ৪ রান করে ফেরেন সুনীল নারিন। তারপরে রবীন উথাপ্পা ৩ রানে ও নীতীশ রানাও ৩ রানে ফিরে যান। ২৪ রান ের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। ৮ ওভারের মধ্যে বোর্ডে ৫১ রান উঠতে না উঠতেই চতুর্থ উইকেট পড়ে। ১৮ রানে আউট হন লিন।

এখান থেকে তরুণ শুভমান গিলকে নিয়ে ইনিংস টানেন কার্তিক। ১৭ বলে ২৮ রান করে ফেরেন গিল। কার্তিক যখন ফেরেন তখন কেকেআর ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে।

সেখান থেকে শেষপর্যন্ত কলকাতাকে ১৬৯ রানে পৌঁছে দেন আন্দ্রে রাসেল। মাত্র ২৫ বলে অপরাজিত থাকেন ৪৯ রানে। জেভন সারলেস ৫ বলে ২ রান করেন। শেষদিকে বল নষ্ট না করলে অর্ধশতরান করে ফিরতেন রাসেল।

কলকাতার হয়ে কৃষ্ণাপ্পা গৌতম ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া বেন লাফলিন ও জোফ্রা আর্চারও ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পান শ্রেয়স গোপাল।

এদিন যে দল হারবে তাঁরাই আইপিএল থেকে বিদায় নেবে। জয়ী দল শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+