কেকেআর-এর দলে আজ থাকছে কোন চমক! কারা থাকছেন প্রথম একাদশে

সুনীল নারিন ও ক্রিস লিন এদিনও কলকাতার হয়ে ওপেন করতে নামবেন। তিন নম্বরে রবীন উথাপ্পা গত কয়েকবছর ধরেই কলকাতার হয়ে ভালো খেলে আসছেন।

সুনীল নারিন ও ক্রিস লিন এদিনও কলকাতার হয়ে ওপেন করতে নামবেন। তিন নম্বরে রবীন উথাপ্পা গত কয়েকবছর ধরেই কলকাতার হয়ে ভালো খেলে আসছেন। চার নম্বরে নীতীশ রানা ও পাঁচ নম্বরে দীনেশ কার্তিক নামতে চলেছেন।

কেকেআর-এর দলে আজ থাকছে কোন চমক! কারা থাকছেন প্রথম একাদশে

প্রথম দুটি ম্যাচে রিঙ্কু সিংকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তিনি ব্যাট হাতে ভালো করে দেখাতে না পারলেও ফিল্ডিংয়ে দক্ষতা দেখিয়েছেন। তবে এদিন রিঙ্কুর জায়গায় শুভমান গিল খেলতে চলেছেন সম্ভবত।

এরপরে রয়েছেন আন্দ্রে রাসেল। স্পিন বিভাগে পীযূষ চাওলা, টম কুমার, কুলদীপ যাদবরা রয়েছেন। এদিন অফ ফর্মে থাকা বিনয় কুমারের জায়গায় কমলেশ নাগরকোটির খেলার সম্ভাবনা উজ্ব্বল হলেও কমলেশ চোট পেয়ে ছিটকে যাওয়ায় বিনয় কুমারে ভরসা করা ছাড়া উপায় নেই টিম ম্যানেজমেন্টের।

কমলেশ নাগরকোটি বাদ যাওয়ায় কর্ণাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছে। কৃষ্ণ নিজেও ফাস্ট বোলার। বছর ২২ বয়স। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩টি টি২০ ও ১৯টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। আইপিএল শুরুর আগেই কমলেশের চোট লাগে। সেই সময় থেকেই কৃষ্ণ দলের সঙ্গে রয়েছেন।

পেস বোলিং বিভাগে পরপর পেসাররা চোট পেয়ে যাওয়ায় কলকাতা অন্য দলের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। প্রথমে মিচেল স্টার্ক বাদ চলে যান। তারপরে কমলেশ নাগরকোটি বাদ যাওয়ায় এতবড় টুর্নামেন্টে কীভাবে কলকাতা পেস বোলিং বিভাগকে সামাল দেয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+