৫ বল বাকী থাকলেই ৬ উইকেটে আরসিবিকে হারাল কেকেআর

চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই এখনও পর্যন্ত আইপিএলে ৪টি করে ম্যাচ হেরে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬টি ম্যাচ খেলে ২টিতে জিতেছে। ফলে চিন্নাস্বামীর মাঠে দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে যে দল হারবে, প্লে অফের দৌড়ে প্রায় ছিটকেই যাবে তাঁরা। ফলে চিন্নাস্বামীর মাঠে এককথায় এদিন মরণ বাঁচনের ম্যাচ দীনেশ কার্তিক ও বিরাট কোহলির কাছে। কোন দল শেষপর্যন্ত বাজি মারে, এখন সেটাই দেখার।

LIVE কেকেআর-আরসিবি ম্যাচের সমস্ত আপডেট

কেকেআর-আরসিবি ম্যাচের সমস্ত আপডেট

২০তম ওভারের প্রথম বলে উমেশ যাদবকে চার মেরে দলকে জয় এনে দিলেন শুভমান গিল। লিন অপরাজিত থাকলেন ৬২ রানে।

১৯ ওভার শেষে কলকাতা ১৭২ রান তুলল। শেষ ওভারে জেতার জন্য চাই ৪ রান।

১৮.৫ ওভারের মাথায় ১০ বলে ২৩ রান করে আউট দীনেশ কার্তিক। জিততে ৭ বলে আরও চাই ৫ রান।

১৮তম ওভারে উঠল ১৪ রান। শেষ দুই ওভারে প্রয়োজন আর ১৫ রান। ১৮ ওভার শেষে কলকাতা ১৬১/৩।

১৭ ওভার শেষে কেকেআর ১৪৭/৩। শেষ তিন ওভারে চাই ২৯ রান।

চোট পেয়ে মাঠের বাইরে গেলেন নীতীশ রানা। নেমে প্রথম বলেই মহম্মদ সিরাজের বলে আউট আন্দ্রে রাসেল। কলকাতা খোয়াল তৃতীয় উইকেট।

১৬তম ওভারে উঠল ৯ রান। ২৪ বলে করতে হবে ৪৩ রান।

১৫ তম ওভারে সাউদি দিলেন মাত্র ৪ রান। কলকাতার রান ১২৪/২। শেষ ৫ ওভারে করতে হবে ৫২ রান। হাতে রয়েছে ৮ উইকেট। ক্রিজে রয়েছেন ৫২ রানে লিন ও ৪ রানে নীতীশ রানা।

৪২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্রিস লিন। কেকেআর ১৪ ওভার শেষে ১২০/২।

১৩ ওভার শেষে উঠল ১১২ রান। শেষ ৭ ওভারে জেতার জন্য চাই ৬৪ রান।

দ্বিতীয় উইকেটের পতন। ২১ বলে ৩৬ রান করে আউট উথাপ্পা। ১২.২ ওভারে কলকাতা ১০৮/২।

১২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১০৬/১। উমেশ যাদবের শেষ বলে ছক্কা হাঁকালেন রবীন উথাপ্পা।

১১.৪ ওভারে ১০০ রান পূর্ণ করল কেকেআর।

১১ ওভারের পর উঠল ৯৮ রান। লিন ৩৮ ও উথাপ্পা ২৯ রানে ব্যাট করছেন। ৯ ওভারে চাই ৭৮ রান।

দশম ওভারে উঠল ১৪ রান। কেকেআর ৮৮ রান ১ উইকেটের বিনিময়ে।

৯ ওভার শেষে কলকাতার রান ৭৪। এই ওভারে মহম্মদ সিরাজ দিলেন মাত্র ৬ রান। ক্রিজে লিন-উথাপ্পা জুটি।

৮ ওভার শেষে কেকেআর ৬৮ তুলল ১ উইকেটে। ব্যাট করতে নামলেন রবীন উথাপ্পা।

অষ্টম ওভারের প্রথমেই এম অশ্বিনের বলে ২৭ রানে আউট নারিন।

শুরু হল ম্যাচ। ৭ ওভার শেষে কলকাতা তুলল বিনা উইকেটে ৫৯ রান। নারিন ২৭ ও লিন ২৯ রানে অপরাজিত রয়েছেন।

থামল বৃষ্টি। শুরু হচ্ছে ম্যাচ। পুরো ওভারই খেলা হবে।

৬.৩ ওভারের মাথায় নামল বৃষ্টি। সাময়িক বন্ধ হয়ে গেল ম্যাচ। কেকেআর বিনা উইকেটে ৫৫।

Rain stops play here in Bengaluru. pic.twitter.com/poCi1d6mdv
— IndianPremierLeague (@IPL) April 29, 2018

৫.৪ ওভারে দলগত ৫০ রান তুলল কেকেআর। ৬ ওভার শেষে কলকাতার রান ৫১ বিনা উইকেটে। লিন ২৪ রানে ও নারিন ২৫ রানে ব্যাট করছে।

৫ ওভার শেষে কলকাতা তুলল ৪৭/০। লিন ২০ ও নারিন ২৫ রানে অপরাজিত রয়েছেন।

চতুর্থ ওভার করলেন যুজবেন্দ্র চাহাল। ৪ ওভার শেষে কলকাতা তুলল বিনা উইকেটে ৩৬ রান।

তিন ওভার শেষে কলকাতার রান ২৯ বিনা উইকেটে। নারিন ২৪ রানে ও লিন ৩ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ওভার করলেন উমেশ যাদব। ২ ওভার শেষে কেকেআর ১৮/০।

প্রথম ওভার করলেন টিম সাউদি। ১ ওভার শেষে কলকাতার রান ৫/০।

ব্যাট করতে নামল কেকেআর। ইনিংস ওপেন করছেন সুনীল নারিন ও ক্রিস লিন।

Innings Break!

A fine knock of 68* by the #RCB Skipper propels the home team to a total of 175/4.

Chase coming up in a bit. #RCBvKKR #VIVOIPL pic.twitter.com/tdzTTHPOTL
— IndianPremierLeague (@IPL) April 29, 2018

শেষ ওভার বল করলেন মিচেল জনসন। দিলেন ১৬ রান। বিরাট কোহলি ৪৪ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেললেন। আরসিবি ২০ ওভারে ১৭৫/৪।

১৯তম ওভারে উঠল ৯ রান। আরসবিবি ১৫৯/৪।

৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। ১৮ ওভার শেষে আরসিবি ১৫০/৪।

১৭.৩ ওভারের মাথায় রাসেলের বলে ১৯ রানে আউট মনদীপ সিং। আরস্বি ১৪০/৪।

১৭তম ওভারে নারিনের বলে উঠল ১৫ রান। আরসিবি ১৩৩/৩।

১৬ ওভার শেষে ব্যাঙ্গালোরের রান ১১৮।

১৫ ওভার শেষে আরসিবি ১০৯/৩।

১৪ ওভারে ১০০ রান তুলল আরসিবি। বিরাট ২০ রানে ও মনদীপ সিং ৬ রানে অপরাজিত।

১৩ ওভার শেষে ব্যাঙ্গালোর তুলল ৩ উইকেটে ৯১ রান।

রাসেলের বলে মনদীপের ক্যাচ ফস্কালেন নীতীশ রানা। ১২ ওভার শেষে আরসিবি ৮৮/৩।

১১তম ওভারে কুলদীপ যাদবের বলে উঠল ৪ রান। আরসিবি ৭৯/৩। চেপে বসছেন কেকেআর বোলাররা।

দশম ওভারের শেষ বলে ফের উইকেট নিলেন রাসেল। মনন ভোহরাকে বোল্ড করলেন। ১০ ওভার শেষে আরসিবি ৭৫/৩।

বার্খ ডে বয় আন্দ্রে রাসেল বল করতে এসে প্রথমেই ৩৮ রানে আউট করলেন ব্রেন্ডন ম্যাককালামকে। দ্বিতীয় উইকেট পড়ল আরসিবি-র।

ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। ৯ ওভার শেষে আরসিবি ৭০/১।

নবম ওভারের প্রথম বলে পড়ল উইকেট। কুলদীপ যাদবের বলে ২৯ রান করে আউট কুইন্টন ডি কক।

অষ্টম ওভারে চাওলা দিলেন ১৫ রান। ৮ ওভার শেষে আরসিবি ৬৭ বিনা উইকেটে।

আরসিবি দল ৫০ রান পেরিয়ে গেল। ৭ ওভার শেষে উটল ৫২ রান। কুলদীপ যাদবের শেষ বলে ছক্কা হাঁকালেন ম্যাককালাম।

শেষ হল পাওয়ার প্লে। ৬ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান বিনা উইকেটে ৪০ রান। ডি কক ২৪ ও ম্যাককালাম ১৩ রানে ক্রিজে রয়েছেন।

৫ ওভার শেষে আরসিবি তুলল ৩৬ রান। এখনও কোনও উইকেট ফেলতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স।

রান আটকে দিলেন চাওলা। এই ওভারে উঠল মাত্র ৬ রান। ৪ ওভার শেষে আরসিবি ২৯ বিনা উইকেটে।

তৃতীয় ওভারে মিচেল জনসনের বলে উঠল ১৪ রান। ৩ ওভার শেষে আরসিবি ২৩/০।

দ্বিতীয় ওভার করলেন সুনীল নারিন। ২ ওভার শেষে আরসিবি ৯ রান বিনা উইকেটে।

ভালো শুরু কলকাতার। ১ ওভার শেষে উঠল ১ রান।

শুরু হল কেকেআর-আরসিবি ম্যাচ। প্রথম ওভার বল করছেন পীযূষ চাওলা। আরসিবিৃর হয়ে ওপেন করছেন কুইন্টন ডি কক ও ব্রেন্ডন ম্যাককালাম।

দুই দলের প্রথম একাদশে আজ কারা কারা খেলছেন, দেখে নেওয়া যাক একনজরে।

Here's the Playing XI for #RCBvKKR pic.twitter.com/eSsEFvQjQY
— IndianPremierLeague (@IPL) April 29, 2018

টসে জিতলেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

.@KKRiders Captain @DineshKarthik calls it right at the toss and elects to bowl first against #RCB #RCBvKKR #VIVOIPL pic.twitter.com/auwW9hEhtl
— IndianPremierLeague (@IPL) April 29, 2018

সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ টস করতে নামবেন দুই অধিনায়ক দীনেশ কার্তিক ও বিরাট কোহলি।

রাত আটটা থেকে শুরু হবে ম্যাচ। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে যে দল টসে জিতবে সেই দলই শুরুতে ফিল্ডিং নেবে।

বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Nomoshkar Bengaluru! 🙏
Knights got a warm welcome at their arrival yesterday! 🙌#RCBvKKR #KKRHaiTaiyaar #IPL2018 pic.twitter.com/UtHYv0M7b9
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+