কীভাবে ক্ষণে ক্ষণে বদলাল কেকেআর-আরসিবি ম্যাচের প্রেক্ষাপট, দেখে নিন ম্যাচ হাইলাইটস
অবশেষে স্বস্তির জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে লাস্ট বয় দিল্লির কাছে ৫৫ রানে পর্যুদস্ত হওয়ার পরে আরসিবি-র বিরুদ্ধে জয় কলকাতাকে অক্সিজেন দিয়ে গেল।
অবশেষে স্বস্তির জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে লাস্ট বয় দিল্লির কাছে ৫৫ রানে পর্যুদস্ত হওয়ার পরে আরসিবি-র বিরুদ্ধে জয় কলকাতাকে অক্সিজেন দিয়ে গেল। পেশাদার ভঙ্গিকে কেকেআর খেলোয়াড়রা ম্যাচ বের করে নিয়ে গেলেন। ৬ উইকেটে ম্যাচ জিতল কলকাতা। ফলে ৮ ম্যাচে ৪টি জিতে লিগ তালিকায় চার নম্বরে রয়ে গেল দল। এদিনের আরসিবি বনাম কেকেআর ম্যাচের রঙ কীভাবে ক্ষণে ক্ষণে বদলাল, দেখে নিন হাইলাইটসে।

ব্যাঙ্গালোরের ইনিংস
- আরসিবির হয়ে ব্যাট করতে নামলেন কুইন্টন ডি কক ও ব্রেন্ডন ম্যাককালাম।
- পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান বিনা উইকেটে ৪০।
- আরসিবি দল ৫০ রান পেরিয়ে গেল। ৭ ওভার শেষে উঠল ৫২ রান।
- নবম ওভারের প্রথম বলে পড়ল উইকেট। কুলদীপ যাদবের বলে ২৯ রান করে আউট কুইন্টন ডি কক।
- দশম ওভারের শেষ বলে উইকেট নিলেন রাসেল। মনন ভোহরাকে বোল্ড করলেন। ১০ ওভার শেষে আরসিবি ৭৫/৩।
- ১০-তম ওভারে পরপর ম্যাককালাম ও ভোহরাকে আউট করলেন আন্দ্রে রাসেল।
- ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলল আরসিবি।
- ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। ১৮ ওভার শেষে আরসিবি ১৫০/৪।
- শেষ ওভার বল করলেন মিচেল জনসন। দিলেন ১৬ রান। বিরাট কোহলি ৪৪ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেললেন। আরসিবি ২০ ওভারে ১৭৫/৪।
কলকাতার ইনিংস
- ইনিংস ওপেন করলেন সুনীল নারিন ও ক্রিস লিন।
- ৫ ওভার শেষে কলকাতা তুলল ৪৭/০। লিন ২০ ও নারিন ২৫ রানে অপরাজিত।
- ৫.৪ ওভারে বিনা উইকেট হারিয়ে দলগত ৫০ রান তুলল কেকেআর।
- ৬ ওভার শেষে কলকাতার রান ৫১ বিনা উইকেটে। লিন ২৪ রানে ও নারিন ২৫ রানে অপরাজিত।
- ম্যাচের মাঝে বৃষ্টি নামল। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ফের খেলা শুরু হয়। তবে কোনও ওভার নষ্ট হয়নি।
- ১০ ওভার শেষে কলকাতা তুলল ১ উইকেটে ৮৮ রান।
- ১১.৪ ওভারে ১০০ রান পূর্ণ করল কেকেআর।
- ১২.২ ওভারের মাথায় ৩৬ রানে আউট উথাপ্পা।
- ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্রিস লিন। কেকেআর ১৪ ওভার শেষে ১২০/২।
- ১৭ ওভার শেষে কেকেআর ১৪৭/৩। শেষ তিন ওভারে চাই ২৯ রান।
- ১৮.৫ ওভারের মাথায় ১০ বলে ২৩ রান করে আউট দীনেশ কার্তিক। তখনও জিততে চাই ৭ বলে ৫ রান।
- শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রানের। ২০তম ওভারের প্রথম বলে চার মেরে দলকে জিতিয়ে দেন শুভমান গিল।












Click it and Unblock the Notifications