পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে শেষ মুহূর্তে কোন রদবদল কেকেআর-এ, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স।

কিংস ইলেভেন ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর দল নিয়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই কেকেআর ফ্যানরা আশঙ্কায় রয়েছেন ক্রিস গেইলের ফর্ম নিয়ে। দীর্ঘদেহী ক্যারিবিয়ান এই ম্যাচেও ফর্ম ধরে রাখলে কপালে দুঃখ রয়েছে কলকাতার। তবে গেইলকে থামানোর অস্ত্রও রয়েছে কেকেআর-এর হাতে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে চলেছে।

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে কোন বদল কেকেআর-এর

কিংস ইলেভেন পাঞ্জাব দলে এদিন প্রথমে ব্যাট করতে নামবেন ক্রিস গেইল ও কেএল রাহুল। তিন নম্বরে নামবেন ময়াঙ্ক আগরওয়াল, চারে যুবরাজ সিং, পাঁচে অ্যারন ফিঞ্চ, ছয়ে করুণ নায়ার, সাতে রবিচন্দ্রণ অশ্বিন, আটে মুজিব উর রহমান, নয়ে বারিন্দর স্রন, দশে মোহিত শর্মা, এগারোতে অ্যান্ড্রু টাই। অর্থাত দলে এদিন সম্ভবত কোনও পরিবর্তন আনছে না পাঞ্জাব। আগের ম্যাচে স্রন, মোহিত শর্মারা ভালো বল করেছেন। অশ্বিন কিছুটা মার খেলেও তিনি ইডেনে স্পিনের ভেলকি দেখাতেই পারেন।

মূলত ব্যাটিং নির্ভর পাঞ্জাব ক্রিস গেইলকে সামনে রেখেই আক্রমণে যেতে চাইবে। গেইলের অন্তর্ভুক্তি দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দলেও এদিন বড় কোনও পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র গেইলের কথা ভেবে পেস বোলিংয়ে মিচেল জনসন সুযোগ পেতে পারেন। তবুও সেই সুযোগ খুব কম। তিন বিদেশি সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও ক্রিস লিন দলে থাকছেন। টম কারানের জায়গায় কেকেআর মিচেল জনসনকে খেলালেও খেলাতে পারে।

বাকী একাদশে সুনীল নারিন, ক্রিস লিন, রবীন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, শিবম মাভি, শুভমান গিলরা খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+