দ্বিতীয় ম্যাচেও নায়ক রাসেল, ব্যাটের পাশে বলেও কাঁপালেন ইডেন! শীর্ষে উঠে গেল কেকেআর
কলকাতায় আইপিএল ২০১৯-এর ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ২০১৯-এর দ্বিতীয় ম্যাচেও নায়ক হয়ে উঠলেন আন্দ্রে রাসেল। ক্রিস গেইলের সঙ্গে জামাইকান প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন নাইটই। তবে এদিন ব্যাটের পাশাপাশি দুর্দান্ত বলও করলেন তিনি। আর মূলতঃ তাঁর পরাক্রমেই প্রথমে ২১৮ রানের পাহাড় গড়ে, তারপর কিংস ইলেভেনকে ১৯০ রানেই বেঁধে রেখে শেষ পর্যন্ত ২৮ রানে জয়ী হল কেকেআর।

এদিনও রান পেলেন না নাইট ওপেনার ক্রিস লিন (১০ বলে ১০)। তবে পর প্রান্ত দারুণ মারতে শুরু করেছিলেন নারাইন (৯ বলে ২৪)। কিন্তু তিনিও পাওয়ার প্লে-র মধ্যেই ফিরে যান। কিন্তু এখান থেকেই নিজেদের মধ্যে ১১০ র জুটি গড়েন উথাপ্পা (৫০ বলে ৬৩*) ও নীতিশ রানা (৩৪ বলে ৬৩)। বিশেষ করে দারুণ মারেন রানা। এদিন তিনি মোট ৭টি ছয় ও ২টি চার মেরেছেন।
আর এই শক্ত ভিতের উপরই অকুতোভয় হয়ে ব্যাট চালালেন রাসেল। তবে এদিনও অর্থশতরান এল না তাঁর। ১৭ বলে ৪৮ করে একেবারে শেষ ওভারে অ্যান্ড্রু টাই-এর বলে আউট হন তিনি। তবে শুরুতেই শামিএকটি দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন তিনি। কিন্তু ৩০ গজের সার্কেলের বাইরে ৪ জন থাকায় নো বল হয়। সেখান থেকে আর ফিরে তাকাননি।
কেকেআর-এর রান তাড়া করে সফল হতে গেলে ক্রিস গেইলকে বড় রানের ইনিংস খেলতেই হত। কিন্তু এ ব্যাটের পর বলের জন্যও শক্তি মজুত রেখেছিলেন রাসেল। ৩ ওভারে ২১ রান দিয়ে তিনি গেইল (১৩ বলে ২০) ও সরফরাজ (১৩ বলে ১৩) -এর উইকেট নিলেন। শুরুতে গেইল ঝড় না উঠলেও একটা দারুণ ইনিংস দেখা গেল মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে। এতটুকু ঝুঁকি না নিয়ে ৩৪ বলে ৫৮ রান করলেন তিনি।
মায়াঙ্কের সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন ডেভিড মিলার (৪০ বলে ৫৯*)। ৫টি চার ও ৩টি ছয় মারলেও তাঁর স্বাভাবিক কিলার ভূমিকা দেখা যায়নি। শেষের দিকে মনদীপ সিং (১৫ বলে ৩৩*)-ও চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications