IPL 2019: ব্যাটে-বলে ঝড় তুললেন রাসেল, কেকেআর জয়ী হল ২৮ রানে আইপিএল ২০১৯-এর কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের লাইভ আপডেট পান এখানে।
Cricket
oi-Amartya Lahiri
Updated: Thursday, March 28, 2019, 14:49 [IST]
আইপিএল ২০১৯-এ কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয়ী হল কলকাতা নাইট রাইডার্সের। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রাসেল (১৭ বলে ৪৮), নীতিশ রানা (৩৪ বলে ৬৩) ও রবিন উথাপ্পা (৫০ বলে ৬৭)-র ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কেকেআর করেছিল ৪ উইকেটে ২১৮ রান।
জবাবে মায়াঙ্ক আগরওয়াল (৩৪ বলে ৫৮), ও ডেভিড মিলার (৪০ বলে ৫৯) করলেও ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের বেশি করতে পারল না ফলে ২৮ রানে জিতল কেকেআর। নেট রানরেটের জোরে পয়েন্ট টেবিলে কেকেআর লিগ শীর্ষে উঠে গেল।
কেকেআর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের সরাসরি আপডেট -
২০ ওভারে ৪ উইকেটে ১৯০-এর বেশি করতে পারল না কিংস ইলেভেন পঞ্জাব।
ফলে ২৮ রানে জয়ী হল কেকেআর
শেষ বল বাকি, দরকার ২৯ রান
ফের স্কুপ করে চার মারলেন মনদীপ সিং। ১৪ বলে ৩২ রানে পৌঁছলেন তিনি
শেষ ওভার করতে এলেন পিযুষ চাওলা। প্রথম বলেই চার মারলেন মনদীপ
১৯ ওভারের শেষে পঞ্জাব ১৭৭-৪। শেষ ওভারে চাই ৪২ রান
পরের বলেই খভার অঞ্চল দিয়ে ছয় মারলেন মিলার
অর্ধশতরান সম্পূর্ণ করলেন ডেভিড মিলার। ৩৬ বলে ৫১ করলেন তিনি
দ্বিতীয় বলই অফস্টাম্পের বাইরে, কাট করে চার মারলেন মনদীপ
পরের বলেই দুর্দান্ত ইযর্কার
১৯তম ওভার বল করতে এলেন লোকি ফার্গুসন
শেষ বলে স্কুপ করে চার পেলেন মনদীপ। ১৬২-৪ এখন পঞ্জাব। দরকার ১২ বলে ৫৭
কিন্তু, বল যেখানে পড়ল সেখানে কেউ না থাকায় বেঁচে গেলেন মিলার
শর্ট বল, আকাশে মারলেন মিলার
ইয়র্কার করতে গিয়ে ফের ফুলটস দিয়ে দিলেন প্রসিদ্ধ। স্ট্রেট ড্রাইভে চার মারলেন মিলার।
১৮ তম ওভার করতে আসছেন প্রসিদ্ধ কৃষ্ণ
মনদীপ সিং অপরাজিত ৬ বলে ১২ রানে, মিলার ৩১ বলে ৪৩ রানে অপরাজিত
১৭ ওভারের শেষে কিংস ইলেভেনের রান ১৫২-৪
২০ বলে কিংস ইলেভেনর দরকার ৭০ রান
তৃতীয় বলে থার্ডম্যান এলাকা দিয়ে চার মারলেন মিলার
প্রথম বলেই ছয় মারলেন মনদিপ সিং
১৭তম ওভার কৎতে আসছেন লোকি ফার্গুসন
১৬ ওভারের শেষে কিংস ইলেভেনের রান ১৩৭-৪
তৃতীয় আম্পায়ের সিদ্ধান্তে নাকচ আউটের আবেদন
শেষ বলে আউঠ হওয়ার সম্ভাবনা
ইডেনের গ্যালারিতে ক্রিকেট কিংবদন্তি ও নায়ক
READ MORE
কেকেআর-এর চ্যালেঞ্জ নিতে ইডেনে প্রস্তুত কিংস ইলেভেন পঞ্জাব-ও। তৈরি হচ্ছেন তাদের সিংহরা।
পরিসংখ্যান তুলে ম্যাচের আগেই কিংস ইলেভেনকে চাপে রাখার চেষ্টা করল কেকেআর
https://bengali.mykhel.com/cricket/ipl-2018-kkr-vs-kxip-get-live-updates-007142.html
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন পঞ্জাবের সিংহ-রাও
এদিন ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরুর দুই ক্রিকেটার লোকেশ রাহুল ও প্রসিদ্ধ কৃষ্ণ। রাহুলকে ম্যাচের আগেই কড়া বার্তা দিলেন নাইট বোলার
শেষ মুহূর্তের নাইট প্রস্তুতি
কোন অধিনায়ক করবেন বাজিমাত?
টসে জিতল কিংস ইলেভেন পঞ্জাব
আগে ব্য়াট করছে নাইট রাইডার্স
প্রথম ম্য়াচের একাদশ অপরিবর্তিত রাখল নাইট রাইডার্স
কিংস ইলেভেন পঞ্জাব প্রথম একাদশে চারটি পরিবর্তন
কিংস ইলেভেনে ফিরেছেন ডেভিড মিলার, বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রু টাই ও ভিলহোয়েন
ইডেনে ঘন্টা বাজিয়ে এদিন কেলার সূচনা করলেন আন্দ্রে রাসেল
কেকেআর-এর হয়ে ব্যাটে ক্রিস লিন ও সুনীল নারাইন ওপেন করছেন
কিংস ইলেভেনর হয়ে বলের সূচনা করলেন মহম্মদ শামি
পঞ্চম বলে কেকেআর-এর প্রথম রান এল
দুর্দান্ত শুরু করলেন মহম্মদ শামি। প্রথম ওভারের শেষে কেকেআর ১-০
দ্বিতীয় ওভার করতে আসছেন নিলামে হেডলাইন তৈরি করা বরুণ চক্রবর্তী
দ্বিতীয় বলেই ছয় মারলেন সুনীল নারাইন
পঞ্চম বলে ফের ছয় মারলেন নারাইন
ষষ্ঠ বলে আরও একটি ছয় মারলেন নারাইন। দ্বিতীয় ওভারের শেষে কেকেআর ২৬-০। নারাইন ২৪ (৬), লিন ২ (৬)
তৃতীয় ওভার শুরু করলেন মহম্মদ শামি
প্রথম বলই অফস্টাম্পের বাইরের উড়িয়ে দিয়ে চার পেলেন লিন
তৃতীয় বলে পুল করার চেষ্টা করেছিলেন লিন, বল চলে গেল মিড অন অঞ্চল দিয়ে চার রানের জন্য।
চতুর্থ বল আউট হলেন ক্রিস লিন। করলেন ১০ (১০)। শামির বলে ফের ছয় মারতে গিয়েছিলেন। সময়ের ভুলত্রুটিতে বল উঠে গিয়েচিল সোজা আকাশে। ডেভিড মিলার ক্যাচ ধরতে ভুল করেননি। কেকেআর-এর স্কোর ৩৪-১
তৃতীয় ওভার শেষ। কেকেআর-এর রান ৩৪-১। ক্রিজে আছেন সুনীল নারাইন ২৪ (৮) ও রবিন উথাপ্পা ০ (০)।
চতুর্থ ওভার করতে এলেন ভিলহোয়েন
ভিলহোয়েন-এর বলে ছয় মারতে গিয়ে আউট হলেন নারাইন-ও। ক্য়াচ নিলেন কেএল রাহুল। নারাইন করলেন ২৪ (৯)
READ MORE
English summary
Get all the live Updates of the IPL 2019 match between Kolkata Knight Riders vs Kings XI Punjab match at Kolkata.