শেষ মুহূর্তে কোনও বদল হল কি! চেন্নাই ও কলকাতার হয়ে আজ কারা রয়েছেন প্রথম একাদশে
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের রেকর্ড কিন্তু বেশ ভালো। আগে যতবার আইপিএলে দুই দল মুখোমুখি হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই জয় পেয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের রেকর্ড কিন্তু বেশ ভালো। আগে যতবার আইপিএলে দুই দল মুখোমুখি হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই জয় পেয়েছে। কেকেআর ও সিএসকে মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে মোট ১০ বার। কলকাতা জিতেছে মাত্র ৬টি ম্যাচ। একটি ম্যাচ বৃষ্টির কারণ ভেস্তে গিয়েছে।

চিপক স্টেডিয়ামে মোট ৭টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তার মধ্যে চেন্নাই মোট ৫টি ম্যাচ জিতেছে। ফলে চিপকের মাঠেও সংখ্যাতত্ত্বের হিসাবে চেন্নাই এগিয়ে রয়েছে। এখান থেকে কলকাতা কীভাবে ম্যাচ নিজেদের অনুকূলে আনতে পারে সেটাই দেখার।
প্রথম একাদশে দুই দলে সেভাবে কোনও বড় পরিবর্তন হচ্ছে না। মোটামুটি একই থাকছে। কেদার যাদব চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়ায় মুরলী বিজয় সম্ভবত ওয়াটসনের সঙ্গে ওপেন করবেন। বাকী দল সম্ভবত একই থাকছে।
কলকাতার ক্ষেত্রেও বড় কোনও বদল নেই। রিঙ্কু সিংয়ের জায়গায় দলে আসতে পারেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা শুভমান গিল। বাকী দল সম্ভবত একই থাকছে।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য প্রথম একাদশ
শ্যেন ওয়াটসন, মুরলী বিজয়, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, হরভজন সিং, মার্ক উড, ইমরান তাহির
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন, ক্রিস লিন, রবীন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, বিনয় কুমার, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, মিচেল জনসন।












Click it and Unblock the Notifications