শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় চেন্নাইয়ের, ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন জাদেজা

এদিন শেষ হাসি কারা হাসে সেটাই এখন দেখার। একনজরে দেখে নিন ম্যাচের সমস্ত আপডেট।

আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স ও লড়াকু চেন্নাই সুপার কিংস এদিন মুখোমুখি হচ্ছে চিপক স্টেডিয়ামে। দুই বছরের সাসপেনশন কাটিয়ে চেন্নাই এদিন ঘরের মাঠে নামছে। আইপিএলে কেকেআর ও সিএসকে মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে মোট ১০ বার। কলকাতা জিতেছে মাত্র ৬টি ম্যাচ। একটি ম্যাচ বৃষ্টির কারণ ভেস্তে গিয়েছে। এদিন শেষ হাসি কারা হাসে সেটাই এখন দেখার। একনজরে দেখে নিন ম্যাচের সমস্ত আপডেট।

চেন্নাইয়ে মহারণ!

কেকেআর বনাম সিএসকে ম্যাচের আপডেট

রাত ১১ টা ৫২ মিনিট : এক বল বাকী থাকতেই ২০২ রান তাড়া করে জয় চেন্নাইয়ের। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর জাদেজা।

রাত ১১টা ৪০ মিনিট : ২ ওভারে ২৭ রান করতে হবে চেন্নাইকে। ২১ বলে অর্ধশতরান স্যাম বিলিংসের।

রাত ১১ টা ২৫ মিনিট : ১৬ ওভার শেষে চেন্নাই ১৫২ রান ৩ উইকেটের বিনিময়ে। শেষ চার ওভারে জেতার জন্য চাই ৫১ রান।

রাত ১১টা ২০ মিনিট : অসাধারণ লড়াই চালিয়ে য়াচ্ছে চেন্নাই। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১৪৫। ক্রিজে রয়েছেন ধোনি ও স্যাম বিলিংস।

রাত ১১টা : ১৪ রানে আউট রায়না। চেন্নাই খোয়াল ৩ উইকেট।

রাত ১০ টা ৫৮ মিনিট : চেন্নাই ১১ ওভারে ২ উইকেটে ১০০ রানে পৌঁছল।

রাত ১০টা ৫৩ মিনিট : ১০ ওভার শেষে চেন্নাই ২ উইকেটে ৯০ রান। ক্রিজে রয়েছেন রায়না ও ধোনি।

রাত ১০ টা ৪৩ মিনিট : চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন। ২৬ বলে ৩৯ রান করে আউট রায়াডু। চেন্নাই ৮৫/২।

রাত ১০টা ৩৬ মিনিট : ৭ ওভার শেষে চেন্নাই ১ উইকেটে ৭৯ রান।

রাত ১০ টা ২৫ মিনিট : ১৯ বলে ৪২ রান করে আউট ওয়াটসন। চেন্নাই ৭৫/১।

Ugh! Cha! CSK - 75/1 after 5.5 overs.#Watto powerplay we have had! Thanks to @ShaneRWatson33.#WhistlePodu #CSKHomeComing #Yellove #CSKvKKR💛🦁 pic.twitter.com/c0KJ0me0LX
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2018

রাত ১০ টা ২০ মিনিট : ৫ ওভার শেষে সিএসকে বিনা উইকেটে ৬৩ রান।

রাত ১০ টা ১৪ মিনিট : ৩.৪ ওভারে ৫০ রান পূর্ণ চেন্নাইয়ের।

রাত ১০ টা ১২ মিনিট : তিন ওভার শেষে ৩৬ রান চেন্নাইয়ের। পাল্টা মার রায়াডু ও ওয়াটসনের।

রাত ১০টা ০৭ মিনিট : চেন্নাই ২ ওভার শেষে ২৯ রান। শ্যেন ওয়াটসন ১০ বলে ২৮ রান।

রাত ১০টা : প্রথম ওভারে সিএসকে ১৬ রান।

রাত ৯টা ৫০ মিনিট : ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তুলল কলকাতা। রাসেল ৩৬ বলে ৮৮ রানে অপরাজিত।

রাত ৯টা ৩৬ মিনিট : ১৯ তম ওভারে ডোয়েন ব্র্যাভোকে পরপর তিনটি ছক্কা হাঁকালেন রাসেল। ১৯ ওভার শেষে কেকেআর ৬ উইকেটে ১৮৮।

রাত ৯টা ৩০ মিনিট : ২৫ বলে ২৬ রান করে আউট দীনেশ কার্তিক। কলকাতা ১৮ ওভারে ১৬৭/৬।

রাত ৯টা ২৬ মিনিট : চিপকে রাসেল ঝড়। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্যারিবিয়ান তারকা।

Some hard hitting from @Russell12A at the Chepauk as he brings up his FIFTY off 26 balls. #CSKvKKR #VIVOIPL pic.twitter.com/yF96as1I14
— IndianPremierLeague (@IPL) 10 April 2018

রাত ৯টা ২২ মিনিট : ১৬.৪ ওভারে ১৫০ রান পূর্ণ করল কলকাতা। সতেরো তম ওভারে তিনটি ছক্কা হাঁকালেন কার্তিক ও রাসেল।

রাত ৯টা ১০ মিনিট : কলকাতা ১৫ ওভারে ৫ উইকেটে ১২৩ রান করেছে। ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক।

রাত ৮টা ৫৮ মিনিট : ১১.৩ ওভারে ১০০ রান করল কলকাতা। ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক।

রাত ৮টা ৫০ মিনিট : পঞ্চম উইকেটের পতন। ২ রানে আউট রিঙ্কু সিং। কলকাতা ১০ ওভারে ৮৯ রান।

সন্ধ্যা ৮টা ৪৭ মিনিট : কলকাতা ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে।

রাত ৮টা ৪০ মিনিট : পরপর আউট নীতীশ রানা ও রবীন উথাপ্পা। শ্যেন ওয়াটসনের বলে ক্যাচ আউট নীতীশ রানা। এই ওভারেই সুরেশ রায়নার থ্রোয়ে রান আউট উথাপ্পা।

Celebrate it like @ImRaina 😎#CSKvKKR #VIVOIPL pic.twitter.com/dJfzD03yVv
— IndianPremierLeague (@IPL) 10 April 2018

রাত ৮টা ৩০ মিনিট : ৭ ওভার শেষে কলকাতা ৭৩ রানে ২ উইকেট। রবীন উথাপ্পা ২৯ রানে ও নীতীশ রানা ৯ রানে ক্রিজে রয়েছেন।

রাত ৮টা ২৫ : ১৬ বলে ২২ রান করে জাদেজার বলে আউট ক্রিস লিন। কেকেআর ৫.২ ওভারে ২ উইকেটে ৫১ রান।

KKR - 47/1, after 5 overs

Launched into the stands by @robbieuthappa. He picks up the spin from Tahir and it's a big six. #CSKvKKR #KKRHaiTaiyaar #IPL2018 pic.twitter.com/8iEqMGhOvK
— KolkataKnightRiders (@KKRiders) April 10, 2018

রাত ৮টা ১০ মিনিট : অসাধারণ শুরু করেও আউট সুনীল নারিন। মাত্র ৪ বলে ১২ রানে আউট তিনি।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিট : দলে একটাই পরিবর্তন কলকাতার। মিচেল জনসনের জায়গায় দলে এলেন টম কুরান।

সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট : চেন্নাইয়ের কাছে টসের হেরে ব্যাট করবে কলকাতা। ধোনি টসে জিতে কার্তিককে ব্যাট করতে পাঠালেন।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট : টসের সময় কিছুটা পিছিয়ে গিয়েছে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিট : পিচ স্পিনারদের সাহায্য করবে। সিএসকে ও কেকেআর দুই দলেই অভিজ্ঞ স্পিনাররা রয়েছে। এখন দেখার কোন গদলের স্পিন অস্ত্র বেশি কার্যকরী হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+