বল হাতে দুরন্ত রাসেল, আরসিবি-কে টাননেন বিরাট, কেকেআর এর টার্গেট ১৭৬ রান

২০ ওভার শেষে আরসিবি তুলল ৪ উইকেটে ১৭৫ রান। বিরাট কোহলি ৪৪ বলে ৬৮ রান করে অপরাজিত রইলেন।

বল হাতে দুরন্ত ছন্দে বল করলেন বার্থ ডে বয় আন্দ্রে রাসেল। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট হাতে একা টানলেন বিরাট কোহলি। ২০ ওভার শেষে আরসিবি তুলল ৪ উইকেটে ১৭৫ রান। বিরাট কোহলি ৪৪ বলে ৬৮ রান করে অপরাজিত রইলেন। কলকাতাকে জিততে হলে করতে হবে ১৭৬ রান।

আরসিবি-কে টাননেন বিরাট, কেকেআর এর টার্গেট ১৭৬ রান

এদিন টসে জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। আরসিবি-র হয়ে কুইন্টন ডি কক ও ব্রেন্ডন ম্যাককালাম ইনিংস ওপেন করেন। ডি কক ২৯ ও ম্যাককালাম ৩৮ রান করেন। দলের রান ৬৭ সেইসময়ে ব্যাট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। শেষ অবধি দলকে ১৭৫ রানের সম্মানডনক স্কোরে পৌঁছে দেন তিনি।

৪৪ বলে অপরাজিত ৬৮ রান করেন ৬৮ রান। শেষদিকে মনদীপ সিং ১৪ বলে ১৯ রান ও কলিন ডি গ্র্যান্ডহোম ৬ বলে ১১ রান করেন। সবমিলিয়ে আরসিবি ৪ উইকেটে ১৭৫ রানে ইনিংস শেষ করে।

কলকাতার হয়ে অনবদ্য বল করেন আন্দ্রে রাসেল। তিনি ৩১ রানে ৩ উইকেট নেন। কুলদীপ যাদব ২০ রান দিয়ে ১ উইকেট নেন। আর কেউ বল হাতে সেভাবে কার্যকর হয়ে উঠতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+