মাত্র তিন বিদেশি নিয়ে নামছে কলকাতা, দলগঠনে চমক কেকেআর-এর
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলগছনে শেষ মুহূর্তে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলগছনে শেষ মুহূর্তে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ কার্তিক। আর দল গঠনের সময় জানিয়েছেন প্রথম একাদশে আজ কারা নামতে চলেছে।

কলকাতা আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের সঙ্গে যে দল নিয়ে খেলেছিল সেই দল থেকে একটিমাত্র পরিবর্তন হয়েছে। জেভন সারলেসের জায়গায় দলে এসেছেন তরুণ ভারতীয় পেসার শিবম মাভি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="ht" dir="ltr">KKR XI: C Lynn, S Narine, R Uthappa, D Karthik, N Rana, S Gill, A Russell, S Mavi, P Chawla, K Yadav, P Krishna</p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/999999770247794688?ref_src=twsrc%5Etfw">May 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>যার অর্থ এদিন মাত্র তিনজন বিদেশি নিয়ে নামছে কলকাতা। যা সচরাচর খুব একটা দেখা যায় না। এই তিন বিদেশি হলেন সুনীল নারিন, ক্রিস লিন ও আন্দ্রে রাসেল।
এছাড়া প্রথম একাদশে রয়েছেন রবীন উথাপ্পা, দীনেশ কার্তিক, নীতীশ রানা, শিবম মাভি, শুভমান গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।












Click it and Unblock the Notifications