ব্যাটিং বিস্ফোরণ কেএল রাহুলের, পাঞ্জাবের সামনে উড়ে গেল দিল্লি ডেয়ারডেভিলস
নতুন অধিনায়ক, নতুন দল। আইপিএলের একাদশতম সংষ্করণে অসাধারণ জয় দিয়ে শুরু করল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে দিল রবিচন্দ্রণ অশ্বিনের দল।
নতুন অধিনায়ক, নতুন দল। আইপিএলের একাদশতম সংষ্করণে অসাধারণ জয় দিয়ে শুরু করল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে দিল রবিচন্দ্রণ অশ্বিনের দল।

এদিন ঘরের মাঠে আইএ বিন্দ্রা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অশ্বিন। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি অধিনায়ক গম্ভীর নিজে শুরুটা ভালো করলেও বাকী সঙ্গীরা কেউ ভালো করতে পারেননি। গম্ভীর ৪২ বলে ৫৫ রানের ইনিংস খেলে যান।
এছাড়া ঋষভ পন্থ ১৩ বলে ২৮ ও ক্রিস মোরিস ১৬ বলে ২৭ রান করে দিল্লিকে ৭ উইকেটে ১৬৬ রানের ভদ্রস্থ পৌঁছে দেন।

পরে ব্যাট করতে নেমে বিস্ফোরক শুরু করেন কেএল রাহুল। আইপিএলের সবচেয়ে দ্রুততম অর্ধশতরান করে যান। মাত্র ১৪ বলে ৫০ রান করেন রাহুল। শেষপর্যন্ত ১৬ বলে ৫১ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফেরেন তিনি। এই ঝোড়ো ইনিংসই পাঞ্জাবকে অ্যাডভান্টেজ এনে দেয়। তিন নম্বরে ব্যাট করতে নামা যুবরাজ সিং (২২ বলে ১২ রান) বল নষ্ট করে আউট হলেও করুণ নায়ার সেই অভাব পুষিয়ে দেন।
করুণ নায়ার ৩৩ বলে ৫০ রান করেন। ডেভিড মিলার ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে মার্কাস স্টইনিস ১৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে মাত্র ১৮.৫ ওভারে দলকে জিতিয়ে আনেন।












Click it and Unblock the Notifications