গেইলহীন কোটলায় দেড়শো রানও তুলতে পারল না পঞ্জাব, ম্যাচ জেতার সোনার সুযোগ দিল্লির সামনে
পঞ্জাব ব্যাটসম্যানরা বোর্ডে দেড়শো রানও তুলতে পারলেন না। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলল রবিচন্দ্রণ অশ্বিনের দল।
তিনি থাকলে কী হতে পারে আর না থাকলে কী হতে পারে দুটোই দেখে নিল কিংস ইলেভেন পঞ্জাব। তিন ম্যাচ পরপর জেতানোর পর এই ম্যাচে ফিটনেস ইস্যুতে খেলতে পারলেন না ক্রিস গেইল। আর তাঁর না থাকায় পঞ্জাব ব্যাটসম্যানরা বোর্ডে দেড়শো রানও তুলতে পারলেন না। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলল রবিচন্দ্রণ অশ্বিনের দল। সবমিলিয়ে ম্যাচ জেতার সহজ সুযোগ খুলে গেল দিল্লির সামনে।

এদিন টসে জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গৌতম গম্ভীর। পাঁচ ম্যাচে ১টিতে জয় পেয়েছে দিল্লি। এই অবস্থায় পঞ্জাব ম্যাচে জেতা প্রয়োজন ছিল।
পঞ্জাবের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। তবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়ে ২ রানে ফিরে যান। রাহুল ভালো শুরু করেও ১৫ বলে ২৩ রান করে ফেরত যান। ময়াঙ্ক আগরওয়াল (২১ রান), করুণ নায়ার (৩৪ রান), ডেভিড মিলাররা (২৬ রান) রান পেলেও যুবরাজ সিং ফের এদিন ব্যর্থ হন। করেন মাত্র ১৪ রান।
সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে। পঞ্জাবের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৩টি, আবেশ খান ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট পেয়েছেন। ড্যান ক্রিশ্চিয়ান ১টি উইকেট নেন।












Click it and Unblock the Notifications