কোন পথে হায়দরাবাদ বধ পাঞ্জাবের, জেনে নিন ম্যাচ হাইলাইটসে
ঘরের মাঠে ১৫ রানে সানারাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ক্রিস গেইল। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।
ঘরের মাঠে ১৫ রানে সানারাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ক্রিস গেইল। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। এক ঝলকে দেখে নেওয়া শুক্রবার যে পথে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাবের ইনিংস
রবিচন্দ্র অশ্বিনের দলের হয়ে ওপেন করেন ক্রিস গেইল এবং কেএল রাহুল।
চতুর্থ ওভারে পাঞ্জাবের রান ছিল ২৫/০।
পঞ্চম ওভার এবং রাশিদ খানের প্রথম ওভার থেকে আসে ১৩ রান।
৭.৫ ওভারে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। ১৮ রানে আউট হন কেএল রাহুল।
১০ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ তোলে পাঞ্জাব।
১১ তম ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় উইকেট হারায় অশ্বিনের দল। আউট হন মায়াঙ্ক আগারওয়াল(১৮)।
১৪ ওভারে রাশিদ খানের বোলিংয়ের বিরুদ্ধে ২৭ রান তোলে গেইল। পর পর চারটি ছয় মারেন তিনি।
১৫ ওভারে পঞ্জাব দু'উইকেট হারিয়ে পাঞ্জাব করে ১৪৩ রান।
১৭.৪ ওভারে ৩১ রান করে আউট হল করুণ নায়ার।
২০ ওভারে তিন উইকেট হারিয়ে পাঞ্জাব তোলে ১৯৩ রান।

হায়দরাবাদ ইনিংস:
হায়দরাবাদের হয়ে ইনিংস ওপেন করেন ঋদ্ধিমান সাহা। সঙ্গী শিখর ধবন।
০.৫ ওভারে কনুইতে চোট পেয়ে ডাগআউটে ফিরে যান শিখর ধবন। তাঁর জায়গায় আসেন কেন উইলিয়ামসন।
১.৫ ওভারে আউট হন ঋদ্ধিমান সাহা(৬)।
৫ ওভারের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ইউসুফ পাঠান। হায়দরাবাদ রান তখন ৩৭/২।
১০ ওভারে দু'উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ৭২ রান।
১৪.২ ওভারে ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরেন কেন উইলিয়ামসন।
১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ তোলে টম মুডির ছেলেরা।
১৬.৪ ওভারে ৫ রান করে আউট হন দীপক হু়ডা।
শেষ ওভারে অশ্বিনের বলে পর পর দু'ঠি ছয় মারেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবুও কাজে আসেনি সাকিবের এই প্রচেষ্টা। ১২ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেললেও ১৫ রানে ম্যাচ হারতে হয় সাকিবের দলকে।












Click it and Unblock the Notifications