ইডেনে ইশানের ব্যাটিং তাণ্ডব, কেকেআর বোলারদের ঠেঙিয়ে মুম্বই তুলল ২১০ রান

মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষাণের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০ ওভার মুম্বই তুলল ৬ উইকেটে ২১০ রান।

মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষাণের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০ ওভার মুম্বই তুলল ৬ উইকেটে ২১০ রান। মাত্র ১৭ বলে অর্ধশতরান করে মুম্বইয়ের রানকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ইশান। শেষ অবধি তিনি ২১ বলে ৬২ রান করে সুনীল নারিনের বলে আউট হন। কলকাতাকে জিততে হলে করতে হবে ২১১ রান। শেষদিকে বেন কাটিং ৯ বলে ২৪ রান করে যান। শেষ ওভারে পীযূষ চাওলার বলে উঠল ২২ রান।

কেকেআর বোলারদের ঠেঙিয়ে মুম্বই তুলল ২১০ রান

মুম্বইয়ের হয়ে ভালো শুরু করেন এভিন লিউয়িস ও সূর্যকুমার যাদব। লিউয়িস ১৩ বলে ১৮ রান করে ফেরেন। দলের রান তখন ৪৬। এরপরে ৩৬ রান করে ফিরে যান সূর্যকুমারও। মুম্বই তখন ৯ ওভারে ৬২। এরপরে নামেন ইশান কিষাণ। আর কয়েক ওভারের মধ্যেই ম্যাচ কলকাতার হাত থেকে বের করে নিয়ে যান তিনি।

বিস্ফোরক ব্যাটিং করে ১৭ বলে অর্ধশতরান করেন ইশান। শেষ অবধি ২১ বলে ৬২ রান করে আউট হন। শেষদিকে রোহিত শর্মা ৩১ বলে ৩৬ রান, বেন কাটিং ৯ বলে ২৪ রান ও ক্রুণাল পান্ডিয়া ২ বলে ৮ রান করে মুম্বইয়ের রানকে ২১০-এ পৌঁছে দেন।

১৩ ওভার শেষে মুম্বই ছিল ১১২ রান ৩ উইকেটে। শেষ সাত ওভারে রোহিতরা তোলেন ৯৮ রান। কলকাতার হয়ে সুনীল নারিন ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন। ইনিংসের শেষ ওভারে পীযূষ চাওলার বলে ২২ রান ওঠে। চাওলা শেষ অবধি ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+