কীভাবে জেতা ম্যাচ মুম্বইকে উপহার দিল কলকাতা, পড়ুন ম্যাচ হাইলাইটস
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে ফের একবার ওয়াংখেড়ের মাঠে নিজেদের লজ্জার রেকর্ড অক্ষত রাখল কলকাতা নাইট রাইডার্স।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে ফের একবার ওয়াংখেড়ের মাঠে নিজেদের লজ্জার রেকর্ড অক্ষত রাখল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৪ উইকেটে ১৮১ রান। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা করে ৬ উইকেটে ১৬৮ রান। ম্যাচ মুম্বইকে উপহার দিয়ে আসেন দীনেশ কার্তিকরা। ব্যাটিংয়ের সময় ১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ম্যাচ হেরে বসে কলকাতা। শেষ ৮ ওভারে ৭১ করতে হতো। সেখান থেকে আশ্চর্যজনকভাবে বিপক্ষকে ম্যাচ দিয়ে আসে কেকেআর। কীভাবে হারা ম্যাচ জিতল মুম্বই, দেখে নিন হাইলাইটসে।

মুম্বইয়ের ইনিংস
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস।
কেকেআর এর হয়ে বোলিং শুরু করেন নীতীশ রানা। দেন মাত্র ১ রান।
৫ ওভার শেষে মুম্বই করল বিনা উইকেটে ৪২ রান।
৫.১ ওভারে দলগত অর্ধশতরান পূর্ণ করল মুম্বই ইন্ডিয়ান্স।
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বই তুলল ৫৬ রান।
দশ ওভার শেষে মুম্বই তুলল রান ১ উইকেটে ৯৫ রান।
১০.৩ ওভারে বোর্ডে ১০০ রান তুলে ফেলে মুম্বই।
৩১ বলে অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। এই নিয়ে আইপিএলের পঞ্চম অর্ধশতরান সেরে ফেলেন তিনি।
১৪.২ ওভারে রাসেলের বলে ৫৯ রানে আউট সূর্যকুমার যাদব। মুম্বই ১২৭/৩।
১৫তম ওভারে শেষে মুম্বই ১৩২/৩।
২০ ওভার শেষে মুম্বই তুলল ৪ উইকেটে ১৮১ রান।
কলকাতার ইনিংস
ইনিংস ওপেন করতে নামেন ক্রিস লিন ও শুভমান গিল।
দ্বিতীয় ওভারে ১২ রান করে আউট ক্রিস লিন।
৫ ওভার শেষে কেকেআর ১ উইকেটে ৪৪ রান তোলে।
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৪৭/২।
৬.৩ ওভারে দলগত পঞ্চাশ রান পূর্ণ হয় কলকাতার। ক্রুণাল পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে কলকাতার ৫০ রান পূর্ণ করেন রবীন উথাপ্পা।
কেকেআর ১০ ওভার শেষে তুলল ৯১/২। ১১.৩ ওভারে একশো পূর্ণ করে কলকাতা নাইট রাইডার্স।
৩২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রবীন উথাপ্পা।
১৩ থেকে ১৮ এই ৬ ওভারে কেকেআর তোলে ২৮ রান। এখানেই ম্যাচ বের করে নেয় মুম্বই।
শেষ অবধি ২০ ওভার শেষে কলকাতা করে ৬ উইকেটে ১৬৮ রানে। ম্যাচ হারে ১৩ রানে।












Click it and Unblock the Notifications