কেকেআর মুখ ফিরিয়েছে! আইপিএলে কোন দলে খেলে সারপ্রাইজ দেবেন গম্ভীর

সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে একদলে খেলতে পারেন গৌতম গম্ভীর।

আইপিএলে এবছর কলকাতা নাইট রাইডার্স ধরে রাখেনি দলের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে। যা নিয়ে সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এবার গম্ভীরের ভাগ্য বিচার হবে সামনের মাসের নিলামে।

আইপিএলে কোন দলে খেলে সারপ্রাইজ দেবেন গম্ভীর

সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে একদলে খেলতে পারেন গৌতম গম্ভীর। চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও কিছু স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে গম্ভীরকে পেতে ঝাঁপাবে চেন্নাই।

আর একটি সূত্রে বলা হচ্ছিল, কলকাতা ছেড়ে দেওয়ায় নিজের রাজ্য দিল্লির দল ডেয়ারডেভিলসে খেলতে পারেন গম্ভীর। তবে চেন্নাই গম্ভীরকে নিয়ে আগ্রহ দেখালে তা নতুন লড়াইয়ে জন্ম দেবে।

চেন্নাই মিডল অর্ডারের জন্য তিনজন ভালো খেলোয়াড়কে ধরে রেখেছে। ওপেনিংয়ে গম্ভীর এলে দলের অভিজ্ঞতা অনেকটাই বেড়ে যাবে।

কলকাতা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে। বেঙ্গালুরুতে সামনের মাসে নিলামে কলকাতার হাতে আরও ৫৯ কোটি টাকা খরচের জন্য থাকছে। এছাড়া থাকছে তিনটি আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+