গ্রুপ লিগের 'ফার্স্ট বয়' হায়দরাবাদ ও 'সেকেন্ড' বয় চেন্নাই খেলবে আইপিএল ফাইনাল
আইপিএল ফাইনালে রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল ফাইনালে রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালের পরে ফের এবছর ফাইনাল খেলবে কেন উইলিয়ামসনের দল। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল কমলা বাহিনী।

এদিকে চেন্নাই সুপার কিংস দুই বছরের নির্বাসন কাটিয়ে ফের আইপিএলে ফিরেই ফাইনালে উঠে গিয়েছে। প্রথম কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই। হারা ম্যাচ জিতিয়ে নায়ক হয়ে যান ফ্যাফ ডু প্লেসি।
অন্যদিকে হায়দরাবাদ কলকাতাকে তাঁদের ঘরের মাঠ ইডেনে কোয়ালিফায়ার ২-এ ১৪ রানে হারিয়ে ফাইনালে উঠল। চেন্নাইয়ের কাছে এই মরশুমে হারতে হলেও হায়দরাবাদ আত্মবিশ্বাসী দ্বিতীয় বারের জন্য আইপিএল ট্রফি তাঁরা ঘরে তুলতে পারবে।
এদিকে চেন্নাই দুই বছরের নির্বাসন কাটিয়ে ফিরেছে। তার আগের বছর ২০১৫ সালেও তাঁরা ফাইনাল খেলেছে। এবারও ফাইনাল খেলছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এই নিয়ে মোট সাতবার ফাইনালে উঠল চেন্নাই। ২ বার তাঁরা চ্যাম্পিয়ন হয়েছে। ধোনির নেতৃত্বে তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে পারে কিনা হায়দরাবাদ সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications