রাজস্থান রয়্যালস ও দিল্লি ডেয়ার ডেভিলসের প্রথম একাদশে কোন চমক থাকছে আজ

রাজস্থান ও দিল্লি ম্যাচে কারা প্রথম একাদশে জায়গা পাবেন তা দেখে নেওয়া যাক একনজরে।

একজন নিজের রাজ্যের আইপিএল দলের অধিনায়কত্ব করছেন বহুদিন পরে। নতুন করে নিজেকে প্রমাণ করার লড়াই জারি রেখেছেন। গৌতম গম্ভীর আগের ম্যাচে নিজে ভালো খেললেও দল জেতেনি। অন্যদিকে বল ট্যাম্পারিং কাণ্ডে স্টিভ স্মিথ নির্বাসিত হওয়ার পর অজিঙ্ক রাহানে প্রথম অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। প্রথম ম্যাচে দল ভালো করতে পারেনি। ব্যাটে-বলে পর্যুদস্ত হতে হয়েছে।

রাজস্থান রয়্যালস ও দিল্লি ডেয়ার ডেভিলসের প্রথম একাদশে কোন চমক থাকছে আজ

এই অবস্থায় দুই বছরের নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালস ঘরের মাঠে সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলতে নামছে। বহুদিন পরে ঘরের সমর্থকদের সামনে খেলা যেমন আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে, তেমনই প্রবল চাপও তৈরি করতে পারে।

দুই দলই প্রথম একাদশে বড় কোনও পরিবর্তন এদিন আনবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। সবে প্রথম ম্যাচ হয়েছে। আর একটি দুটি ম্যাচ দেখার পর দলের অবস্থা বোঝা যাবে। এই অবস্থায় কারা প্রথম একাদশে জায়গা পাবেন তা দেখে নেওয়া যাক একনজরে।

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ

অজিঙ্ক রাহানে, ডি শর্ট, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, জোস বাটলার, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি, জয়দেব উনাদকাট, জোফ্রা আর্চার

দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ

গৌতম গম্ভীর, কলিন মুনরো, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ক্রিস মোরিস, ট্রেন্ট বোল্ট, অমিত মিশ্র, রাহুল তেওটিয়া, মহম্মদ শামি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+