ঘরের মাঠে বিশাল রানের বোঝা চাপাল দিল্লি, কেকেআর এর টার্গেট ২২০ রান

চাপমুক্ত দিল্লি খোলা মনে ব্যাট করল। প্রথমে ব্যাট করে ফিরোজ শা কোটলায় কলকাতা নাইট রাইডার্সের বোলারদের কালঘাম ছুটিয়ে ২১৯ রানের বিশাল বোঝা ঘাড়ে চাপাল।

চাপমুক্ত দিল্লি খোলা মনে ব্যাট করল। প্রথমে ব্যাট করে ফিরোজ শা কোটলায় কলকাতা নাইট রাইডার্সের বোলারদের কালঘাম ছুটিয়ে ২১৯ রানের বিশাল বোঝা ঘাড়ে চাপাল। দিল্লির হয়ে অসাধারণ ব্যাট করলেন পৃথ্বী শ, শ্রেয়স আইয়াররা। নির্ধারিত ২০ ওভারে দিল্লি এই রান তুলল ৪ উইকেট হারিয়ে। কলকাতাকে জিততে হলে করতে হবে ২২০ রান।

কেকেআর এর টার্গেট ২২০ রান

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি অসাধারণ শুরু করে। ছয় ওভারের পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫০ রান উঠে যায়। কলিন মুনরো ভালো শুরু করেও ১৮ বলে ৩৩ রানে ফিরে যান। তবে ওপেন করতে নামা পৃথ্বী শ ৪৪ বলে অনবদ্য ৬২ রান করে যান।

তবে দিল্লি ইনিংসকে অন্য উচ্চতায় নিয়ে যান শ্রেয়স আইয়ার। এই প্রথম অধিনায়ক হিসাবে নেমে অনবদ্যভাবে বোলারদের শাসন করলেন আইয়ার। মাত্র ৪০ বলে করলেন অপরাজিত ৯৩ রান। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বলে ২৭ রান করে যান। সবমিলিয়ে ২১৯ রান তুলল দিল্লি।

শেষ ৬ ওভারে দিল্লি তুলল ৯২ রান। তার মধ্যে একা শ্রেয়স আইয়ারই অসাধারণ ব্যাটিং করে পার্থক্য গড়ে দেন। কলকাতার হয়ে কোনও বোলারই ছাপ ফেলতে পারেনি। পীযূষ চাওলা, আন্দ্রে রাসেল ও শিবম মাভি ১টি করে উইকেট পান। মাভি ৪ ওভারে দেন ৫৮ রান। মাভির ও দলের ২০তম ওভারে ওঠে ২৯ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+