পঞ্জাবকে টেক্কা দিতে কাদের নামাচ্ছে দিল্লি, কিংসরা কাদের রাখছে দলে, জানুন সম্ভাব্য প্রথম একাদশ
সম্মুখ সমরে নামছেন রবিচন্দ্রণ অশ্বিনের পঞ্জাব ও গৌতম গম্ভীরের দিল্লি। এদিন কারা দুই দলের প্রথম একাদশে থাকছেন, জেনে নেওয়া যাক একনজরে।
সম্মুখ সমরে নামছেন রবিচন্দ্রণ অশ্বিনের পঞ্জাব ও গৌতম গম্ভীরের দিল্লি। এদিন কারা দুই দলের প্রথম একাদশে থাকছেন, জেনে নেওয়া যাক একনজরে।

ক্রিস গেইল ও কেএল রাহুল পঞ্জাবের হয়ে ওপেন করবেন আজও। কলকাতা ম্যাচে যেভাবে দুজনে ব্যাটিং করে ৯ ওভারে ১০০ তুলে দিয়েছেন তাতে এদিনও একই পরিকল্পনা নিয়ে দিল্লি বধে নামবেন তাঁরা। তিনে নামবেন ময়াঙ্ক আগরওয়াল, চারে অ্যারন ফিঞ্চ। এই আইপিএল ফিঞ্চের ভালো না কাটলেও তিনি দলে থাকছেন।
পাঁচ নম্বরে করুণ নায়ার, ছয়ে যুবরাজ সিং থাকছেন। যুবি এই আইপিএলেও ভালো খেলতে পারছেন না। তবে তিনি সবসময়ই ভয়ঙ্কর খেলোয়াড়। তাঁকে বসানোর ভুল পঞ্জাব করবে না। সাত নম্বরে রবিচন্দ্রণ অশ্বিন, আটে অ্যান্ড্রু টাই নামবেন। বাকী ৯ থেকে ১১তে থাকছেন বারিন্দর স্রন, মোহিত শর্মা ও মুজিব উর রহমান। অর্থাৎ আগের ম্যাচের দল অপরিবর্তিত থাকছে।
দিল্লি দলের অবস্থা খুব একটা ভালো নয়। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয় এসেছে। কলকাতার প্রারক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের রেকর্ড দিল্লিতে এসে বদলে গিয়েছে। তবে ঘুরে দাঁড়াতে তৈরি দিল্লি।
ওপেনিংয়ে জেসন রয় ও গম্ভীর নামছেন। তিনে শ্রেয়স আইয়ার ও চারে ঋষণ পন্থের খেলা নিশ্চিত। এই দুজন আরসিবি ম্যাচে অসাধারণ খেলেছেন। পাঁচ নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। এবার ভালো শুরু করতে পারেননি ম্যাক্সওয়েল। তবে তিনি যেকোনও দিন জ্বলে উঠতে পারেন। ছয় থেকে আটে দিল্লির হয়ে এদিন খেলবেন রাহুল তেওটিয়া, ক্রিস মোরিস, বিজয় শঙ্কর।
তিন বোলার যাঁরা দিল্লির হয়ে খেলতে পারেন তাঁরা হলেন মহম্মদ শামি, শাহবাজ নাদিম ও ট্রেন্ট বোল্ট। এই মরশুমে বোল্ট ভালো বল করলেও বাকীদের সাহায্য পাচ্ছেন না। ব্যক্তিগত জীবনে ঝড় ওঠা শামি এখনও পর্যন্ত আইপিএলে ফ্লপ। তবে দেখার কীভাবে নিজেদের সামলে নিতে পারেন শামি ও দিল্লির বাকী খেলোয়াড়রা।












Click it and Unblock the Notifications