কোটলায় ধুন্ধুমার ব্যাটিং দিল্লির, চাপে রাজস্থান, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টার্গেট ১২ ওভারে ১৫১ রান
ফিরোজ শা কোটলায় বৃষ্টিতে দেড় ঘণ্টা খেলা থেমে থাকার পরে ২ ওভার করে কেটে নেওয়া হয়। ১৮ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ধুন্ধুমার ব্যাটিং করলেন দিল্লি ব্যাটসম্যানরা।
ফিরোজ শা কোটলায় বৃষ্টিতে দেড় ঘণ্টা খেলা থেমে থাকার পরে ২ ওভার করে কেটে নেওয়া হয়। ১৮ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ধুন্ধুমার ব্যাটিং করলেন দিল্লি ব্যাটসম্যানরা। পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থদরে দাপটে দিল্লি তুলেছে ৬ উইকেটে ১৯৬ রান।

দিল্লির হয়ে এদিন পৃথ্বী শ ২৫ বলে ৪৭ রান, শ্রেয়স আইয়ার ৩৫ বলে ৫০ রান ও ঋষভ পন্থ ২৯ বলে বিস্ফোরক ৬৯ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ৬ বলে ১৭ রান করে যান।
রাজস্থানের হয়ে জয়দেব উনাদকাট ৩টি ও শ্রেয়স গোপাল ১টি উইকেট নেন। আর কোনও বোলার উইকেট পাননি। উনাদকাটরাও উইকেট পেলেও অনেক রান দিয়েছেন।
দিল্লি ইনিংস শেষ হওয়ার পরে ফের একবার বৃষ্টি নামে। যার ফলে রাজস্থানের টার্গেট ও ওবার কমে যায়। শেষ অবধি রাজস্থানকে করতে হবে ১২ ওভারে ১৫১ রান।












Click it and Unblock the Notifications