ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং ঋষভ পন্থ-অভিষেক শর্মার, দিল্লি তুলল ১৮১/৪

দুই লাস্ট বয়ের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করল দিল্লি ডেয়ার ডেভিলস।

দুই লাস্ট বয়ের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করল দিল্লি ডেয়ার ডেভিলস। ফের একবার অসাধারণ ব্যাটিং করলেন ঋষভ পন্থ। আগের ম্যাচে শতরান করার পরে এদিন ৩৪ বলে করে গেলেন ৬১ রান। শেষদিকে নবাগত অভিষেক শর্মা ধুন্ধুমার ব্যাটিং করে দিল্লিকে ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে দিলেন। ব্যাঙ্গালোরকে জিততে হলে করতে হবে ১৮২ রান।

ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি তুলল ১৮১/৪

এদিন দিল্লির ফিরোজ শা কোটলার মাঠে টসে জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি দিল্লিকে ব্যাট করতে পাঠান। শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে ২ রানে ফেরেন পৃথ্বী শ। এরপরে জেসন রয়-ও চাহালের স্পিনে বোল্ড হয়ে ১২ রানে ফেরেন।

মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ২০ বলে ২১ রান করেন। এবং প্রথমবার আইপিএল খেলতে নেবে অভিষেক শর্মা মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে যায়।

শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে দিল্লি। যার মধ্যে অভিষেকই সর্বাধিক রান করে যান। আরসিবির হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মইন আলি ২৫ রানে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+