শেষে পচা শামুকে পা কাটল! লাস্ট বয় দিল্লির কাছেও গো-হারা হার কলকাতার

চাপমুক্ত দিল্লি ডেয়ারডেভিলসের কাছেও শেষ অবধি হেরে বসতে হল কলকাতা নাইট রাইডার্সকে।

যে ভয়টা ছিল সেটাই হল। চাপমুক্ত দিল্লি ডেয়ারডেভিলসের কাছেও শেষ অবধি হেরে বসতে হল কলকাতা নাইট রাইডার্সকে। লাস্ট বয় দিল্লির করা ২১৯ রানের ম্যামথ টোটাল তাড়া করতে নেমে ২০ ওভার শেষে কলকাতা শেষ করল ৯ উইকেটে ১৬৪ রানে। ম্যাচ হারতে হল ৫৫ রানে। কেকেআর এর হয়ে শেষদিকে একমাত্র প্রতিরোধ গড়লেন আন্দ্রে রাসেল (৪৪) ও শুভমান গিল (৩৭)। সবমিলিয়ে ৭ ম্যাচ খেলে মাত্র তিনটি জয়েই আটকে রইল কেকেআর। বোলিং ব্যর্থতায় ফের ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে আসতে হল।

লাস্ট বয় দিল্লির কাছেও গো-হারা হার কলকাতার

এদিন দিল্লির বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় কলকাতা। ৫ রানে ফিরে যান লিন। রবীন উথাপ্পা ১ রানে ও নীতীশ রানা ২ রানে সাজঘরে ফেরেন। সুনীল নারিন ৯ বলে ২৬ রান করে বিদায় নেন। ফলে ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় কেকেআর।

দলের ৭৭ রানের মাথায় পড়ে পঞ্চম উইকেট। অধিনায়ক দীনেশ কার্তিক ১৮ বলে ১৮ রান করে ফেরত যান। ততক্ষণে কলকাতার ম্যাচ জেতার আশা শেষ হয়ে গিয়েছিল। এরপরে নামেন আন্দ্রে রাসেল। তিনি শুভমান গিলকে নিয়ে ইনিংস টানতে থাকেন।

রাসেল ৩০ বলে ৪৪ ও গিল ২৯ বলে ৩৭ রান করে দলের কিছুটা সম্মান রক্ষা করেন। সবমিলিয়ে ৯ উইকেটে ১৬৪ রানে থামে কলকাতা। ম্যাচ হারতে হয় ৫৫ রানে।

এদিন দিল্লির হয়ে অমিত মিশ্র ২৩ রানে ২ উইকেট ও আবেশ খান ২৯ রানে ২ উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রেন্ট বোল্ট মার খেলেও ২টি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচ জিতে দিল্লি লিগ তালিকায় আট নম্বর থেকে সাত নম্বরে উঠে এল। ৭ ম্যাচে দিল্লি জিতল ২টি ম্যাচ। এদিকে কেকেআর ৭টি ম্যাচে সেই তিনটি জয়েই আটকে থেকে লিগ তালিকায় চার নম্বরেই রইল। পরের ম্যাচ রয়েছে রবিবার। সেদিন আরসিবি-র বিরুদ্ধে খেলবে দীনেশ কার্তিকের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+