ঘরের মাঠে ব্যাটিং বিস্ফোরণ চেন্নাইয়ের, দিল্লির টার্গেট ২১২ রান
টসে হেরেও পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের।
টসে হেরেও পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের। দিল্লির কোনও বোলারই প্রভাব ফেলতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুলল ৪ উইকেট হারিয়ে ২১১ রান।

এদিন শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন শ্যেন ওয়াটসন। তিনি নামেন ফ্যাফ ডু প্লেসিকে সঙ্গে নিয়ে। প্রথম তিন ওভারে উঠেছিল ১৬ রান। চতুর্থ ওভার থেকে শুরু হয় মারমুখী ব্যাটিং। ডু প্লেসি একদিক ধরে রেখে ৩৩ বলে ৩৩ রান করে যান। এদিকে ওয়াটসন মাত্র ৪০ বলে ৭৮ রান করেন।
একসময়ে মনে হচ্ছিল আজ ওয়াটসনের ফের শতরান করা ময়ের অপেক্ষা। তবে ১৩.৫ ওভারের মাথায় অভিজ্ঞ অমিত মিশ্রর বলে ফেরেন তিনি। তিন নম্বরে নামা সুরেশ রায়না (১) আজ রান পাননি।
তবে চার নম্বরে নামা অম্বাতি রায়াডু ও পাঁচ নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনি ফের মারমুখী ব্যাটিং করে চেন্নাইয়ের রান দুশো পার করেন। ধোনি মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান ও রায়াডু ২৪ বলে ৪১ রান করেন। সবমিলিয়ে চেন্নাই ২০ ওভার শেষে ২১১ রান তুলেছে।












Click it and Unblock the Notifications