ইডেনে পাওয়ার হিটিং ক্রিস লিনের, পঞ্জাবকে ১৯২ রানের টার্গেট দিল কেকেআর
ঘরের মাঠে ইডেনে কিংস ইলেভেন পঞ্জাবকে বড় রানের লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স।
ঘরের মাঠে ইডেনে কিংস ইলেভেন পঞ্জাবকে বড় রানের লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কলকাতা করল ৭ উইকেটে ১৯১ রান। অনবদ্য ব্যাটিং করলেন ক্রিস লিন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রথমে রবীন উথাপ্পা ও পরের দিকে দীনেশ কার্তিক। এদিন লিন করেন ৪১ বলে ৭৪ রান। অন্যদিকে উথাপ্পা করেন ২৩ বলে ৩৪ রান। অধিনায়ক কার্তিক করেন ২৭ বলে ৪৩ রান। পঞ্জাবকে জিততে হলে ২০ ওভারে ১৯২ করতে হবে রান।

এদিন টসে হেরে যায় কলকাতা। পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ১.৩ ওভারের মাথায় ১ রান করে সাজঘরে ফেরেন সুনীল নারিন। তারপরে গত ম্যাচের মতোই খেলা ধরে নেন ফর্মে থাকা ক্রিস লিন ও রবীন উথাপ্পা।
দুজনের পাওয়ার হিটিংয়ে কলকাতা ৬ ওভারে ৫০ রান তুলে ফেলে। ৮ ওভারে ওঠে ৭৮ রান। বারিন্দর স্রনের এক ওভারে ওঠে ২৩ রান। তারপরই উথাপ্পা ২৩ বলে ৩৪ রান করে ফেরেন।
নামেন অধিনায়ক কার্তিক। তিনিও অনবদ্য ফর্মে রয়েছেন। লিনের সঙ্গে জুটি বেঁধে কার্তিক ইনিংস এগিয়ে নিয়ে যান। লিন ৪১ বলে ৭১ ও কার্তিক ২৮ বলে ৪৩ রান করেন।
১৫ ওভারে কলকাতার রান ছিল ১৪৬। তা সত্ত্বেও শেষদিকে পরপর কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় দুশো পেরোতে পারেনি কেকেআর। শেষ অবধি ৭ উইকেটে ১৯১ রানে থামে কেকেআর ইনিংস।
পঞ্জাবের হয়ে অ্যান্ড্রু টাই ৩০ রানে ২টি ও স্রন ৫০ রানে ২ উইকেট নেন। এছাড়া অশ্বিন ও মুজিব উর রহমান ১টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications