হাইভোল্টেজ চেন্নাই-রাজস্থান ম্যাচের রং কখন কীভাবে পাল্টাল, পড়ুন হাইলাইটস একনজরে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নতুন ঘরের মাঠে বড় ব্যবধানে জয় তুলে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের হাইলাইটস অংশ।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নতুন ঘরের মাঠে বড় ব্যবধানে জয় তুলে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অনবদ্য শতরান করলেন শ্যেন ওয়াটসন। প্রথম বল থেকেই ওয়াটসন বিধ্বংসী মেজাজে ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন সুরেশ রায়না। পরে বল হাতে চেন্নাইয়ের বোলাররাও রাজস্থানকে আটকে দেন। এদিন জিতে লিগ তালিকায় শীর্ষে চলে গেল সিএসকে। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের হাইলাইটস অংশ।

হাইভোল্টেজ চেন্নাই-রাজস্থান ম্যাচের রং কখন কীভাবে পাল্টাল

চেন্নাইয়ের ইনিংস

  • চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন শ্যেন ওয়াটসন ও অম্বাতি রায়াডু।
  • ৪.২ ওভারে বিনা উইকেটে ৫০ তুলে ফেলে চেন্নাই।
  • ৪.৩ ওভারের মাথায় ১২ রানে আউট হন অম্বাতি রায়াডু।
  • পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে চেন্নাই।
  • শ্যেন ওয়াটসন ২৮ বলে ৫০ রান করেন।
  • চেন্নাই সুপার কিংস ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১০০ রান তুলে ফেলে।
  • ১৩ ওভারের মাথায় ১৫০ রানের গণ্ডী টপকে যায় চেন্নাই।
  • শ্যেন ওয়াটসন ৫১ বলে শতরান করেন। শেষ অবধি ৫৭ বলে ১০৬ রান করে আউট হন।
  • সুরেশ রায়না ২৯ বলে ৪৬ রান করেন। শেষদিকে ডোয়েন ব্র্যাভো ১৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
  • চেন্নাই শেষ অবধি ৫ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে।

রাজস্থান ইনিংস

  • রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে ও হেনরিক ক্লাসেন।
  • ক্লাসেন শুরুতেই ৭ রানে ও তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ২ রানে ফিরে যান।
  • পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান তোলে রাজস্থান।
  • ৭.৫ ওভারে দলের ৫০ রান পূর্ণ হয়।
  • ১৩ ওভারে ১০ রান পূর্ণ করে রাজস্থান রয়্যালস। ততক্ষণে ৫ উইকেট পড়ে গিয়েছে।
  • ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে করণ শর্মা জয়দেব উনাদকাট ও বেন লাফলিনের উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসকে ১৪০ রানে মুড়িয়ে দেন। চেন্নাই ৬৪ রানে ম্যাচ পকেটে পুরে নেয়।
  • রাজস্থানের হয়ে বেন স্টোকস ৪৫ ও জোস বাটলার ২২ রান করেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+