ডু অর ডাই ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে রাজস্থানের টার্গেট ১৭৭ রান
প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল চেন্নাই সুপার কিংস।
প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সুরেশ রায়না ৫২, শ্যেন ওয়াটসন ৩৯ ও মহেন্দ্র সিং ধোনি ৩৩ রানে অপরাজিত থাকেন। রাজস্থানকে জিততে হলে করতে হবে ১৭৭ রান।

এদিন চেন্নাই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেন করতে নামেন শ্যেন ওয়াটসন ও অম্বাতি রায়াডু। এদিন রায়াডু ৯ বলে ১২ রান করে আউট হন। তবে ওয়াটসন (৩১ বলে ৩৯ রান) ও সুরেশ রায়না (৩৫ বলে ৫২ রান) দারুণ পার্টনারশিপ গড়েন। দুজনে মিলে ৮৬ রান বোর্ডে তোলেন।
ওয়াটসন আউট হওয়ার পরে রায়নাও আউট হয়ে যান। সেখান থেকে কিছুটা ম্যাচের রাশ টেনে নেয় রাজস্থান। চার নম্বরে নেমে মহেন্দ্র সিং ধোনি ২৩ বলে অপরাজিত ৩৩ রান ও পাঁচ নম্বরে নামা স্যাম বিলিংস ২১ বলে ২৭ রান করলেও শেষদিকে রাজস্থান বোলাররা কম রানের মধ্যেই চেন্নাইকে আটকে রাখেন।
রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৪২ রান দিয়ে ২ উইকেট নিলেও অনেক রান দিয়ে বসেন। ইশ সোধি ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন। স্যাম বিলিংস রান আউট হন।
চেন্নাই ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। এই ম্যাচ জিতলেই সোজা প্লে-অফে উঠে পড়বে। এদিকে রাজস্থান ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে। অজিঙ্ক রাহানেদের প্লে-অফে উঠতে হলে শেষ চারটি ম্যাচই জিততে হবে।












Click it and Unblock the Notifications