নতুন ঘরের মাঠেও জয় দিয়ে শুরু চেন্নাইয়ের, রাজস্থানের হার ৬৪ রানে

পুনের মহারাষ্ট্র আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে হোম গ্রাউন্ড বদলে গেলেও জয়ের রাস্তায় থেকে সরল না চেন্নাই সুপার কিংস।

পুনের মহারাষ্ট্র আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে হোম গ্রাউন্ড বদলে গেলেও জয়ের রাস্তায় থেকে সরল না চেন্নাই সুপার কিংস। নতুন হোম গ্রাউন্ডে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়ে বড় জয় পেল চেন্নাই সুপার কিংস। এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৪ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান গুটিয়ে গেল ১৪০ রানে।

নতুন ঘরের মাঠেও জয় দিয়ে শুরু চেন্নাইয়ের, হারল রাজস্থান

এদিন টসে জেতে রাজস্থান রয়্যালস। অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণ শুরু করে দেন ওয়াটসন। মাত্র ৪.৩ ওভারে ৫০ পূর্ণ করে চেন্নাই। তখনই আউট হন ওপেন করতে নামা রায়াডু। নামেন সুরেশ রায়না।

তবে ওয়াটসন ঝড় থামেনি। রায়নাকে পেয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ অবধি ৫১ বলে শতরান পূর্ণ করেন। শেষদিকে চেন্নাই ব্যাটিং কিছুটা থিতিয়ে পড়ে। ১৩ ওভারে যেখানে দেড়শো উঠে গিয়েছিল, সেখানে শেষ সাত ওভারে মাত্র ৫০ এর কিছু বেশি রান করে চেন্নাই। শেষ অবধি ৫ উইকেটে ২০৪ রানে থামে চেন্নাই।

জবাবে রান তাড়া করতে নেমে রানের চাপে খেই হারিয়ে ফেলে রাজস্থান। এদিন ডি শর্টের জায়গায় রাজস্থান খেলায় হেনরিক ক্লাসেনকে। তবে ৭ রানে ক্লাসেন আউট হয়ে ফেরেন। সঞ্জু স্যামসন (২), রাহানে (১৬) ব্যর্থ হন। চার নম্বরে নামা বেন স্টোকস (৩৭ বলে ৪৫ রান) ও জোস বাটলার (১৭ বলে ২২ রান) কিছুটা চেষ্টা করেন। বাকী সকলেই ব্যর্থ হয়েছেন।

সবমিলিয়ে রাজস্থান ১৮.৩ ওভারে ১৪০ রানে শেষ হয়ে যায়। এদিন চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও করণ শর্মা ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া শ্যেন ওয়াটসন ও ইমরান তাহির ১টি করে উইকেট পেয়েছেন।

এদিন ম্যাচের সেরা হয়েছেন শ্যেন ওয়াটসন। পুনের মাঠে জয়ের ফলে চেন্নাই ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে চলে গেল। কলকাতা নাইট রাইডার্স নেমে গেল ২ নম্বরে। রাজস্থান ৫ ম্যাচে ৪টি জিতে পাঁচ নম্বরে নেমে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+