আসছে আইপিএল ধামাকা, নতুন বছরে রয়েছে একাধিক বদল, জেনে নিন একনজরে

সোমবার জানানো হয়েছে এবারের আইপিএল শুরু হচ্ছে ৭ এপ্রিল ও শেষ হবে আগামী ২৭ মে।

একাদশতম বছরে ফের শুরু হতে চলেছে আইপিএল ধামাকা। প্রথম দশবছরের তুলনায় এবছর একেবারে নতুন রূপে আইপিএল দর্শকদের উপহার দিতে চলেছেন বলে দাবি করেছেন বিসিসিআইয়ের উদ্যোক্তারা। সোমবার জানানো হয়েছে এবারের আইপিএল শুরু হচ্ছে ৭ এপ্রিল ও শেষ হবে আগামী ২৭ মে।

আসছে আইপিএল ধামাকা, নতুন বছরে রয়েছে একাধিক বদল

উদ্বোধনী অনুষ্ঠান হবে মুম্বইয়ে ৬ এপ্রিল। ব্রডকাস্টারদের অনুরোধ মেনে আইপিএলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রাত ৮টা ও বিকেল ৪টের বদলে এবছর থেকে ম্যাচ খেলা হবে সন্ধ্যা ৭টা ও বিকেল সাড়ে ৫টা থেকে।

এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল। তা হল সাড়ে পাঁচটা ও সাতটায় খেলা শুরু হলে তা ওভারল্যাপ করতে পারত। তবে স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে তাদের একাধিক চ্যানেল রয়েছে। ফলে খেলা দেখাতে কোনও সমস্যা হবে না।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম রয়েছে বেঙ্গালুরুতে। মোট ৫৭৮ জন খেলোয়াড় যার মধ্যে ৩৬০ জন ভারতীয় রয়েছে তাঁরা কোন দলে খেলবেন তা নির্ধারিত হবে। কিছু খেলোয়াড় বাদ পড়বেন।

রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দুই বছর পরে ফের ফিরতে চলেছে আইপিএলে। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাব তাঁদের চারটি হোম ম্যাচ মোহালিতে ও তিনটি হোম ম্যাচ ইন্দোরে খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+