চিপকে রাসেল ঝড়, ৩৬ বলে ৮৮ রান ক্যারিবিয়ান তারকার, কেকেআর ২০২/৬

চিপকে আন্দ্রে রাসেল ঝড়ে কাবু চেন্নাই সুপার কিংস। মাত্র ৩৬ বলে ৮৮ রান করে মাতিয়ে দিলেন রাসেল। তাঁর সৌজন্যেই ৬ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে কেকেআর।

চিপকে আন্দ্রে রাসেল ঝড়ে কাবু চেন্নাই সুপার কিংস। মাত্র ৩৬ বলে ৮৮ রান করে মাতিয়ে দিলেন রাসেল। তাঁর সৌজন্যেই ৬ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে কেকেআর। জিততে হলে চেন্নাইকে ২০ ওভারে করতে হবে ২০৩ রান।

চিপকে রাসেল ঝড়, ৩৬ বলে ৮৮ রান ক্যারিবিয়ান তারকার

চিপক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। এদিনও শুরুতেই ধুন্ধুমার বাঁধিয়ে দেন সুনীল নারিন। প্রথম ওভারে ব্যাট করতে নেমেই দীপক চাহারকে পরপর ছক্কা হাঁকিয়ে দেন নারিন। প্রথম ওভারে ১৮ রান তোলার পরের ওভারে হরভজন সিংকে বল ধরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি।

হরভজনও ধোনিকে নিরাশ করেননি। ভাজ্জির বলে আউট হয়ে ফেরেন নারিন। তারপরও পাল্টা আক্রমণ চালিয়ে যায় কেকেআর। ক্রিস লিন ও রবীন উথাপ্পা পাল্টা মারতে থাকেন। ৫ ওভারে ৪৭ রান তুলে ফেলে কল কলকাতা।

ষষ্ঠ ওভারে জাদেজাকে মারতে গিয়ে লিন ২৬ রানে আউট হয়ে ফেরেন। এরপরে উথাপ্পা ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন। সেই ওভারেই জাদেজাকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে দেন।

অন্যদিকে ক্রিজে ছিলেন নীতীশ রানা। তবে এদিন রানা বেশিক্ষণ টেঁকেননি। ওয়াটসনের বলে ১৬ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। সেই ওভারেই রবীন উথাপ্পা ২৯ রানে রান আউট হয়ে ফেরেন।

ফলে ফের একবার চাপে পড়ে যায় কলকাতা। সেই চাপ আরও বাড়িয়ে অনভিজ্ঞ রিঙ্কু সিং ২ রানে আউট হয়ে ফেরেন শার্দুল ঠাকুরের বলে। কলকাতা ১০ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে।

সেখান থেকে খেলা ধরে নেন অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। কার্তিক শিট অ্যাঙ্কারের কাজ করে স্ট্রাইক বজায় রেখে যাচ্ছিলেন। অন্যদিকে ঝড় তুলে দেন আন্দ্রে রাসেল। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

এরপরে মাঝে দীনেশ কার্তিক ২৫ বলে ২৬ রান করে ফিরে গেলেও রান তোলা আটকে থাকেনি। রাসেল রুদ্রমূর্তি ধরেন। মাত্র ৩৬ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন রাসেল। তাঁর তাণ্ডবেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান তুলেছে কলকাতা। চেন্নাইকে জিততে হলে করতে হবে ২০৩ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+