চিন্নাস্বামীতে এবিডি ঝড়! চেন্নাইকে ২০৬ রানের টার্গেট দিল আরসিবি

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে চেন্নাইকে বড় রানের টার্গেট দিল বিরাট কোহলির দল।

চিন্নাস্বামীর মাঠে বইল এবি ডিভিলিয়ার্স ঝড়। করে গেলেন মাত্র ৩০ বলে ৬৮ রান। যখন মনে হচ্ছিল, ক্রিস গেইল, শ্যেন ওয়াটসনের পর তৃতীয় ব্যক্তি হিসাবে এবারের আইপিএলে তৃতীয় ব্যক্তি হিসাবে এবি-র শতরান শুধু সময়ের অপেক্ষা, তখন দেশের হয়ে খেল সতীর্থ ইমরান তাহিরের স্পিনে ক্যাচ আউট হয়ে ফেরত গেলেন তিনি। তবে তাতে আরসিবির রান তোলার গতি থমকে গেলেও আটকে থাকেনি।

চেন্নাইকে ২০৬ রানের টার্গেট দিল আরসিবি

একসময়ে ১৩ ওভারে ১৪০-এর কাছাকাছি রান উঠে গিয়েছিল ১ উইকেটের বিনিময়ে। সেখান থেকে শেষ সাত ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুলল ৬৭ রান। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে চেন্নাইকে বড় রানের টার্গেট দিল বিরাট কোহলির দল।

এদিন মহেন্দ্র সিং ধোনি টসে জিতে বিরাটদের প্রথমে ব্যাট করতে পাঠান। শুরুটা ভালো করে আরসিবি। বিরাট ১৮ রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে খেলা ধরে পাল্টা আক্রমণ করেন কুইন্টন ডি কক ও এবি ডিভিলিয়ার্স। ডি কক ৩৭ বলে ৫৩ রান করেন। এবিডি করেন ৩০ বলে ৬৮ রান।

একসনয়ে মনে হচ্ছিল ২২০ রান পেরিয়ে যাবে আরসিবি। তবে পরপর ডি কক ও ডিভিলিয়ার্স আউট হতেই চেন্নাই খেলায় ফিরে আসে।

পরপর উইকেট পড়লেও বিরাটের দল আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেনি। মনদীপ সিং ১৭ বলে ৩২ রান করেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে আরসিবি।

এদিন চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট রান আউটে খুইয়েছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+