'সুপারম্যান এবিডি', এই ক্যাচকেই আইপিএল ২০১৮-র সেরা বলছেন সকলে, দেখুন ভিডিও
প্রথমে ব্যাট হাতে হায়দরাবাদ বোলারদের শাসন করে ৩৯ বলে ৬৯ রান করেন এবি ডিভিলিয়ার্স। তারপরে ফিল্ডিং করতে নেমে বল না করে শুধু একটা ক্যাচ নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এলেন তিনি।
প্রথমে ব্যাট হাতে হায়দরাবাদ বোলারদের শাসন করে ৩৯ বলে ৬৯ রান করেন এবি ডিভিলিয়ার্স। তারপরে ফিল্ডিং করতে নেমে বল না করে শুধু একটা ক্যাচ নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এলেন তিনি। সুপারম্যান এবিডি বাউন্ডারি লাইনে এমন ক্যাচ নিলেন যা বোধহয় ক্রিকেটবিশ্বে আর কারও পক্ষে নেওয়া সম্ভব নয়।

ম্যাচের তখন অষ্টম ওভার। শেষ বল করছেন মঈন আলি। ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। ২৩ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন তিনি। প্রথম পাঁচ বলে চার রান দেন মঈন। শেষ বলে স্টেপ আউট করে মঈনকে প্রায় বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছিলেন হেলস।
সারা মাঠ যখন ভেবে নিয়েছে যে এই বলে ছক্কা খেয়ে গিয়েছেন মঈন। তখন আচমকা মাটি থেকে কয়েক হাত লাফিয়ে বাজ পাখির মতো ছোঁ মেরে ক্যাচ লুফে নিলেন এবি ডিভিলিয়ার্স। এমন ক্যাচ বোধহয় ক্রিকেটবিশ্বে একমাত্র তাঁর পক্ষেই নেওয়া সম্ভব।
তারপর হায়দরাবাদ ম্যাচে ফেরার সুযোগ পেলেও শেষ অবধি ১৪ রানে হারে। আরসিবি ফিন্ডিংয়ে কয়েকটি ক্যাচ ছাড়লেও এবিডি-র ক্যাচ ছিল মনমুগ্ধকর। একনজরে দেখে নিন সেই ভিডিও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications