Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে এই খেলোয়াড়দের

আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে ব্যাটসম্যান, বোলারের পাশাপাশি ফিল্ডাররাও পুরস্কৃত হন। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড কাদের রয়েছে।

প্রতিবছর আইপিএলে শ'য়ে শ'য়ে মুহূর্ত তৈরি হয়। যার মধ্যে অনেক মুহূর্তই ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে যায়। প্রতিটি আইপিএলই এক একবার এক একরকম মেজাজে ধরা দেয়। যেখানে ব্যাটসম্যান, বোলার সকলেই নিজেদের পারফরম্যান্স তুলে ধরার সুযোগ পান।[IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচী]

শুধু তাই নয়, ফিল্ডিংয়ের নজরকাড়া নানা মুহূর্ত আইপিএলে তৈরি হয়েছে। ডেভিড হাসি, কায়রন পোলার্ড, ডোয়েন ব্রাভো, স্টিভ স্মিথদের মতো খেলোয়াড়রা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে অনন্য মুহূর্ত তৈরি করেছেন। আইপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে ফিল্ডাররাও পুরস্কৃত হন। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড কাদের রয়েছে।[IPL 2017 : কলকাতা নাইট রাইডার্স খেলবে কবে কার বিরুদ্ধে, জেনে নিন সূচী]

কায়রন পোলার্ড

কায়রন পোলার্ড

আইপিএলে ২০১০ সাল থেকে খেলছেন ওয়েস্ট ইন্ডিয়ান কায়রন পোলার্ড। এবং খেলেছেন একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সে। ১০৬টি ম্যাচ খেলে তিনি ৫৫টি ক্যাচ ধরেছেন। বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করেও মুম্বইকে অনেক ম্যাচে জিতিয়েছেন তিনি।

ডোয়েন ব্রাভো

ডোয়েন ব্রাভো

একেবারে প্রথম মরশুম থেকেই আইপিএলে নাম লিখিয়েছেন ডোয়েন ব্রাভো। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়ন্স দলে খেলেছেন। ১০৬টি ম্যাচে এই জনপ্রিয় ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় ৬০টি ক্যাচ ধরেছেন। তার মধ্যে কতকগুলি ক্যাচ অবিশ্বাস্য সন্দেহ নেই।

রোহিত শর্মা

রোহিত শর্মা

প্রথমে ডেকান চার্জার্স হায়দ্রাবাদ ও পরে মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন রোহিত শর্মা। প্রথম মরশুম থেকেই খেলছেন এবং আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের অন্যতম। সবমিলিয়ে ১৪২টি ম্যাচ খেলে ৬১টি ক্যাচ ধরেছেন রোহিত।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ফিল্ডার হিসাবেও একইরকম ভয়ঙ্কর। যে পজিশনেই ফিল্ডিং করুন না কেন, সব জায়গায়ই তিনি ভয়ঙ্কর। এবি দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন। ১২০টি ম্যাচে ৬৬টি ক্যাচ ধরেছেন তিনি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীদের অন্যতম সুরেশ রায়না ২০০৮ সাল থেকেই আইপিএলে খেলেছেন। চেন্নাই সুপার কিংসে খেলার পরে এখন তিনি গুজরাত লায়ন্সের হয়ে খেলেন। ১৪৭টি ম্যাচে ৮২টি ক্যাচ ধরেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+