IPL 2017 : KKR vs MI : এই আট খেলোয়াড়ের দ্বৈরথে জমবে আজকের ম্যাচ!
আজকের ম্যাচে যে তীব্র লড়াই হবে তা বলাই বাহুল্য। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স দলের কোন আটজন খেলোয়াড়ের দ্বৈরথ আজকের ম্যাচে দেখা যেতে পারে তা জেনে নিন একনজরে।
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ম্যাচ বরাবরই আকর্ষণীয় হয়। প্রথম কয়েকবছরে কলকাতা বারবার মুম্বইয়ের কাছে হেরেছে। তবে গত কয়েকবছরের হিসাব দেখলে দেখা যাবে, কেকেআর সামান্য কিছুটা এগিয়ে রয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর যেমন ২বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে। তেমনই রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বইও ২ বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে।
IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি
IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের
টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। মুম্বই প্রথম ম্যাচ হেরেছে পুনে রাইজিং সুপারজায়ান্টসের কাছে। এদিকে গুজরাত লায়ন্সকে ১০ উইকেটে হারিয়ে সহজে প্রথম ম্যাচ জিতেছে কলকাতা। এই অবস্থায় আজকের ম্যাচে যে তীব্র লড়াই হবে তা বলাই বাহুল্য। দুই দলের কোন আটজন খেলোয়াড়ের দ্বৈরথ আজকের ম্যাচে দেখা যেতে পারে তা জেনে নিন একনজরে।

লিন vs মালিঙ্গা
কেকেআরের হয়ে প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ৪১ বলে ৯৩ রানের মারকাটারি ইনিংস খেলেছেন ক্রিস লিন। মাত্র ১৯ বলে অর্ধশতরান করেছেন। তাঁর প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব মরশুমে ভালো বোলিং করা লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ম্যাচ খেলে সবে ফিরেছেন। আইপিএলের সবচেয়ে বেশি উইকেট নেওয়া মালিঙ্গা ও লিনের মধ্যে আজ শুরুতেই দ্বৈরথ জমে উঠতে পারে।

গম্ভীর vs বুমরাহ
আইপিএলে প্রথম ম্যাচ থেকেই ফর্মে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। গুজরাতের বিরুদ্ধে তিনি ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রাজকোটের উইকেট ব্যাটিংয়ের স্বর্গ হলেও ওয়াংখেড়ের উইকেটে বল অন্যরকম আচরণ করতে পারে। কিছুটা অতিরিক্ত বাউন্স দেখা যেতে পারে। এই পিচে জসপ্রীত বুমরাহ ও গম্ভীর দ্বৈরথ জমে উঠতে পারে। গম্ভীর স্পিনের বিরুদ্ধে অসাধারণ হলেও পেস বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে। সেটা কাজে লাগাতে পারেন বুমরাহ।

চাওলা vs বাটলার
চাওলার গুগলি ও টপ স্পিন কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয়। একেবারে প্রথম থেকেই টি২০ খেলছেন তিনি। ফলে অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। তাই জোস বাটলারের সঙ্গে চাওলার লড়াই অন্য মাত্রা নিতে পারে। ইংরেজ ব্যাটসম্যান কীভাবে কেকেআরের স্পিন বোলিং সামলান সেটাও দেখার বিষয়।

নারিন vs রোহিত
চোট কাটিয়ে আইপিএলে ফিরেছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে পুনের বিরুদ্ধে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রোহিত। এদিকে সুনীল নারিনও নতুন করে মুখিয়ে রয়েছেন বল করার জন্য। গত কয়েকবছর ধরেই নারিন কেকেআর বোলিংয়ের ট্রাম্প কার্ড। তাঁকে সামলাতে হিমশিম খেয়েছেন বহু তাবড় ব্যাটসম্যান। তাঁকে রোহিত শর্মা কেমন সামলান সেটাই এখন দেখার।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications