নতুন T20 রেকর্ড ক্রিস গেইলের, ক্রিকেটবিশ্বে এই রেকর্ড আর কারও নেই

এই ম্যাচের আগে মাত্র ৩ রান করলেই টি২০ ক্রিকেটে সব ম্যাচ মিলিয়ে দশ হাজার রান হয়ে যেত। এদিন গুজরাতের বিরুদ্ধে ৩৭ বল ৭৭ রান করে সবমিলিয়ে সেই রান করে ফেললেন ক্রিস গেইল।

ক্রিস্টোফার হেনরি গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়ে দেওয়া একটা নাম। ওয়েস্ট ইন্ডিয়ান এই বিশালদেহী ব্যাটসম্যান রানের ঘুম কেড়ে নিয়েছেন বহু বোলারের। আর টি২০ ক্রিকেটের কথা বলতে গেলে বলতে হয়, এই ফর্ম্যাটে তাঁর সমতুল্য আর কেউ নেই। এহেন গেইল এদিন গুজরাত লায়ন্সের বিরুদ্ধে এমন রেকর্ড করলেন যা টি২০তে আর কারও নেই।

IPL এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকা

IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি

IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের

এবারের আইপিএলে ব্যাট হাতে সেরকম ফর্ম দেখাতে পারছিলেন না। দুই-একটি ম্যাচে সেজন্য বাদও পড়েন। তবে এদিন নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন গেইল। মাত্র ৩ রান করলেই টি২০ ক্রিকেটে সব ম্যাচ মিলিয়ে দশ হাজার রান হয়ে যেত। এদিন গুজরাতের বিরুদ্ধে ৩৭ বল ৭৭ রান করে সবমিলিয়ে সেই রান করে ফেললেন ক্রিস গেইল। একনজরে দেখে নিন, কী কী রেকর্ড গেইলের রয়েছে।

১০ হাজার রান

১০ হাজার রান

টি২০ ক্রিকেটে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে দশ হাজার রানের গণ্ডী ছুঁয়ে ফেলেন ক্রিস গেইল। ২৯০টি ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেট রেখে এই রান তিনি করেছেন।

টি২০ রেকর্ড

টি২০ রেকর্ড

একদিনের অথবা টেস্ট ক্রিকেটে অনেকে দশ হাজার রানের গণ্ডী টপকেছেন। তবে টি২০ ক্রিকেটে গেইলই প্রথম যিনি এই মাইলস্টোনে পৌঁছলেন। এদিন ৩৭ বলে ৭৭ রান করেন তিনি।

অনবদ্য রেকর্ড

অনবদ্য রেকর্ড

গুজরাত ম্যাচের আগে পর্যন্ত ২৮৯টি ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেট ও ৪০.৪৭ গড়ে ৯৯৯৭ রান করেন গেইল। সর্বোচ্চ রান আইপিএলে পুনের বিরুদ্ধে করা ১৭৫।

অন্য রেকর্ড

অন্য রেকর্ড

জামাইকার এই দীর্ঘদেহী ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে ও লিস্ট এ ক্রিকেটে দশ হাজার রান করেছেন। এবার টি২০-তে সেই গণ্ডী ছুঁলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+