হেলায় গুজরাত লায়ন্সকে হারিয়ে ৯ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

গতবছরে গ্রুপ লিগে সবার উপরে ছিল গুজরাত লায়ন্স। তবে এবছর প্রথম দুটি ম্যাচে হেরে গেল সুরেশ রায়নার দল। কেকেআর ম্যাচের পর এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও নয় উইকেটে হারল গুজরাত লায়ন্স।

হায়দ্রাবাদ, ৯ এপ্রিল : কলকাতা নাইট রাইডার্স ম্যাচে দশ উইকেটে হারার আতঙ্ক বোধহয় এখনও কাটিয়ে উঠতে পারেনি গুজরাত লায়ন্স। গতবছরে গ্রুপ লিগে সবার উপরে ছিল গুজরাত লায়ন্স। তবে এবছর প্রথম দুটি ম্যাচে হেরে গেল সুরেশ রায়নার দল।

কেকেআর ম্যাচের পর এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও নয় উইকেটে হারল গুজরাত লায়ন্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে গুজরাত নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ফলে রান রেটও সেভাবে বাড়েনি। প্রথমেই ৫ রানে আউট হন ব্রেন্ডন ম্যাককুলাম। তাঁর উইকেট নেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

হেলায় গুজরাতকে হারিয়ে ৯ উইকেটে জয়ী হায়দ্রাবাদ

এরপরে রশিদের অসাধারণ স্পিনের শিকার হন সুরেশ রায়না (৫) ও অ্যারন ফিঞ্চ(৩)। ওপেনিংয়ে মেনে জেসন রয় (৩১) ও পরের দিকে দীনেশ কার্তিক (৩০) ও ডোয়েন স্মিথ (৩৭) কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও রান রেট সেভাবে বাড়াতে পারেনি গুজরাত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে সুরেশ রায়নার দল।

জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ প্রথমে শিখর ধাওয়ানকে (৯) হারালেও ডেভিড ওয়ার্নার ও মোয়েস এনরিকের পার্টনারশিপ হায়দ্রাবাদকে সহজ জয় এনে দিল। শেষপর্যন্ত ওয়ার্নার ৭৬ রানে ও এনরিকে ৫২ রানে অপরাজিত থাকেন। ২৮ বল বাকী থাকতে ম্যাচ জেতে হায়দ্রাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+