(প্রিভিউ) : দুবারের চ্যাম্পিয়ন মুম্বইকে হারাতে স্টিভ স্মিথের পুনে কি তৈরি?

আজ ৬ তারিখ রাত ৮টায় হোম গ্রাউন্ডে মুম্বইয়ের মুথোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচের প্রিভিউ দেখে নিন একঝলকে।

পুনে, ৬ এপ্রিল: ২০১৬ সালে আইপিএলে মধ্যম মানের পারফরম্যান্স দেওয়ার পর আইপিএলের দশম মরশুমে নতুন করে শুরু করতে চাইছে রাইজিং পুনে সুপারজায়েন্টস। এই মরশুমে স্টিভ স্মিথ দলের নেতৃত্ব থাকলেও তাঁর কাঁধের বোঝা কিছুটা লাঘব করতে দলে যোগ দিয়েছেন এম এস ধোনি।

তবে ধোনি এলেও স্পিনার হিসাবে দলের অন্যতম সম্পদ রবিচন্দ্রন অশ্বিন এদিন ম্যাচে খেলবেন না। সেই জায়গায় ইমরান তাহিরকে দলে আনতে পারে দলের ম্যানেজমেন্ট।

(প্রিভিউ) : দুবারের চ্যাম্পিয়ন মুম্বইকে হারাতে স্টিভ স্মিথের পুনে কি তৈরি?

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না তা নিয়ে প্রথম দিকে ধোঁয়াশা থাকলেও ফিট সার্টিফিকেট নিয়ে দলে যোগ দিচ্ছেন রোহিত এটাই দলের কাছে বড় স্বস্তির কারণ। দুবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কোচ হিসাবে পয়েছেন জনপ্রিয় প্রাক্তন শ্রীলঙ্কার খেলোয়াড় মাহেলা জয়বর্ধনে। গত বছরের স্কোয়াডকেই কম বেশি রাখা হয়েছে।

দুই দলের সীমাবদ্ধতা

অশ্বিন না থাকাটা পুনে দলের কাছে বিশাল বড় ধাক্ক। তার উপর দলে স্ট্কোক বিশাল টাকা দিয়ে কেনা হলেও তার টি২০ রেকর্ড উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু না। প্রয়োজনীয় মুহূর্তে তাঁর উইকেট নেওয়া দক্ষতা যে তা অবশ্য নয়। প্রয়োজনীয় ব্যাটিংও কিছুটা সামলে দিতে পারবেন। তবে আইপিএলে তাঁর নিজেকে প্রমাণ করা এখনও বাকি।

অন্যদিকে মুম্বইয়ের ক্ষেত্রে বোলিং সাইড সাজানোটা বেশ কষ্টসাধ্য হবে। কারণ দলে ৪ জনের বেশি বিদেশি খেলোয়াড়কে রাখার সুযোগ নেই। তবে সম্ভবত পোলার্ড, মিচেল জনসন, জস বাটলার এবং সিমন্সকে দলে রাখতে চাইবেন রোহিত। তবে এবার লসিথ মালিঙ্গার অনুপস্থিতি দলের ক্ষেত্রে বড় ধাক্কা। ফলে বিরোধী শিবিরকে নাস্তানাবুদ করতে জসপ্রীত বুমরাহ ও মিচেল জনসনের উপরই ভরসা রাখতে হবে।

পরের ম্যাচ

রাইজিং পুনে সুপারজায়েন্টস এরপর ইন্দোরে ৮ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেল হবে মুম্বইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+