(ছবি) IPL : আগের ৯টি সিজনে কোন বোলার পেয়েছেন 'পার্পল ক্যাপ'
আইপিএল ক্রিকেটেও এই রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। যে বোলার আইপিএলে সবচেয়ে বেশি উইকেট পান তাঁকে টুর্নামেন্টের শেষে 'পার্পল ক্যাপ' খেতাব দেওয়া হয়। আইপিএলের গত নয়টি মরশুমে কেউ না কেউ এই খেতাব পেয়েছেন।
'পার্পল' রঙ ঐতিহ্যগতভাবে আভিজাত্য ও রাজকীয়তার সঙ্গে জড়িয়ে রয়েছে। রোমান ম্যাজিস্ট্রেটরা এই রঙ ব্যবহার করতেন। পরে বাইজান্টাইন সাম্রাজ্যের শাসকরা এই রঙের ব্যবহার করেন। এমনকী রোমান সাম্রাজ্য ও রোমান ক্যাথলিক বিশপরাও এই রঙের গুণগ্রাহী ছিলেন।
IPL 2017 : দশ বছরের সেরা পাঁচ বিতর্কিত ঘটনা
IPL এর সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় রয়েছেন কারা?
আইপিএল ক্রিকেটেও এই রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। যে বোলার আইপিএলে সবচেয়ে বেশি উইকেট পান তাঁকে টুর্নামেন্টের শেষে 'পার্পল ক্যাপ' খেতাব দেওয়া হয়। আইপিএলের গত নয়টি মরশুমে কেউ না কেউ এই খেতাব পেয়েছেন। এই তালিকায় কারা রয়েছেন, আসুন দেখে নেওয়া যাক।

সোহেল তনবীর, রাজস্থান রয়্যালস (২০০৮)
পাকিস্তানি পেসার সোহেল তনবীর উদ্বোধনী মরশুমে মাত্র ১১টি ম্যাচ খেলে ২২টি উইকেট পেয়ে সর্বপ্রথম পার্পল ক্যাপের অধিকারী হন। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন তনবীর। এখনও এই দশ বছর বাদেও সেটাই টুর্নামেন্টের সেরা বোলিং পারফরম্যান্স।

আরপি সিং, ডেকান চার্জার্স (২০০৯)
প্রথম বছর রাজস্থান রয়্যালস শ্যেন ওয়ার্নের অধিনায়কত্বে খেতাব জেতে। পরের বছর আর এক অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে ডেকান চার্জার্স আইপিএল জেতে। আর তাতে মুখ্য ভূমিকা নেন ভারতীয় বাঁ হাতি পেসার আরপি সিং। সেবছর আরপি ১৬ ম্যাচে ২৩টি উইকেট নেন।

প্রজ্ঞান ওঝা, ডেকান চার্জার্স (২০১০)
২০১০ সালে ডেকান আইপিএল জিততে না পারলেও সেই দলের প্রজ্ঞান ওঝা পার্পল ক্যাপ জেতেন। বাঁ হাতি স্পিনার ওঝা ১৬ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে পার্পল ক্যাপ জেতা একমাত্র স্পিনারও ওঝাই।

লাসিথ মালিঙ্গা, মুম্বই ইন্ডিয়ান্স (২০১১)
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ধারাবাহিকভাবে আইপিএলে ভালো বল করে আসছেন। ২০১১ সালে তিনি ১৬ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর খেতাব পান। এছাড়া আইপিএলের ইতিহাসে সব মরশুম মিলিয়ে সবচেয়ে বেশি ১৪৩টি উইকেট রয়েছে মালিঙ্গার।

মর্নি মর্কেল, দিল্লি ডেয়ারডেভিলস (২০১২)
দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মর্নি মর্কেল ২০১২ মরশুমে ১৬ ম্যাচে ২৫ উইকেট নিয়ে গ্রুপ পর্যায়ে দিল্লিকে অনেকগুলি ম্যাচ জিতিয়েছিলেন। সেবছর পার্পল ক্যাপও পান তিনিই।

ডোয়েন ব্র্যাভো, চেন্নাই সুপার কিংস (২০১৩)
ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়েন ব্র্যাভো বহু ম্যাচ চেন্নাইকে জিতিয়েছেন। অলরাউন্ডার ব্র্যাভো ২০১৩ মরশুমে ১৮ ম্যাচে ৩২টি উইকেট নেন। ব্যাট হাতেও টুর্নামেন্টে উল্লেখযোগ্য অবদান রাখেন ব্র্যাভো।

মোহিত শর্মা, চেন্নাই সুপার কিংস (২০১৪)
চেন্নাই সুপার কিংসের মিডিয়াম ফাস্ট বোলার মোহিত শর্মা ২০১৪ সালে ১৬ ম্যাচে ২৩টি উইকেট নেন। এলিমিনেটর ম্যাচে মোহিত বল হাতে জ্বলে উঠতে পারেননি। ফলে চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তবে সেবছর মোহিত সর্বোচ্চ উইকেটশিকারী হন।

ডোয়েন ব্র্যাভো, চেন্নাই সুপার কিংস (২০১৫)
২০১৩ সালের মতো ২০১৫ সালেও ব্র্যাভো চেন্নাইয়ের হয়ে বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেন। তিনি ১৭ ম্যাচে ২৬ উইকেট নেন। ব্র্যাভোই একমাত্র বোলার যিনি আইপিএলে একাধিকবার পার্পল ক্যাপ জিতেছেন।

ভুবনেশ্বর কুমার, সানরাইজার্স হায়দ্রাবাদ (২০১৬)
ভারতীয় দলের সদস্য ভুবনেশ্বর কুমার ২০১৬ আইপিএল মরশুমে ১৭ ম্যাচে ২৩ উইকেট নেন এবং সর্বোচ্চ উইকেটশিরাী হিসাবে পার্পল ক্যাপ পান। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফাইনালে কোনও উইকেট নিতে পারেননি ভুবি। যদিও ২০০ রান তাড়া করে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে হায়দ্রাবাদ ম্যাচ জিতে নেয়।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications