আইপিএল ২০১৭ : পুনের অধিনায়ক পদ থেকে সরলেন মহেন্দ্র সিং ধোনি!
আসন্ন আইপিএলে পুনে রাইজিং সুপারজায়ান্টের অধিনায়ক পদ থেকে সরলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের এবারের নিলামের আগে মাত্র ২ দিন বাকী রয়েছে। তারই আগে এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে।
পুনে, ১৯ ফেব্রুয়ারি : আসন্ন আইপিএলে পুনে রাইজিং সুপারজায়ান্টের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল নাকি নিজে থেকে সরলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? আইপিএলের এবারের নিলামের আগে মাত্র ২ দিন বাকী রয়েছে। তারই আগে এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। সংবাদসংস্থা এএনআই বলছে, ধোনি নিজে সরে যেতে চেয়েছেন।
IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচী
IPL 2017 : কলকাতা নাইট রাইডার্স খেলবে কবে কার বিরুদ্ধে, জেনে নিন সূচী
যদিও এখনও সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি পুনে ফ্র্যাঞ্চাইজি। তবে জানা গিয়েছে অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথকে এবছরের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতবছরে প্রথমবার আইপিএল খেলা পুনের অধিনায়ক হিসাবে ১৪টি ম্যাচে মাত্র ৫টি জিতেছিলেন ধোনি। তবে আইপিএলে অধিনায়ক হিসাবে সবচেয়ে ভালো রেকর্ড তাঁরই রয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি দু'বার আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি২০-ও জিতেছেন।
IPL 2017 : ৮টি ফ্র্যাঞ্চাইজি কে কোন খেলোয়াড়কে ছেড়ে দিল? জেনে নিন
সম্প্রতি আন্তর্জাতিক একদিনের ও টি২০ দলের অধিনায়ক পদ থেকেও অধিনায়ক হিসাবে সরে দাঁড়িয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি। বিরাট কোহলি তাঁর জায়গায় ভারতের অধিনায়ক হয়েছেন। এবার আইপিএলের অধিনায়ক পদ থেকেও সরলেন ধোনি।
গতবছর আইপিএলে ১৪টি ম্যাচে মাত্র ২৮৪ রান করেছিলেন ধোনি। ছিল মাত্র একটি অর্ধশতরান। তাই এবছর ব্যাটসম্যান ধোনিকে উপরের দিকে খেলিয়ে লাভ তুলতে চাইছে পুনে। তবে তার জন্য সেরা অধিনায়ককে তাঁর পদ থেকে সরানো হল নাকি তিনি নিজে সরলেন তা হয় আগামিদিনেই জানা যাবে।












Click it and Unblock the Notifications